ধুলিহরে বিট পুলিশিং সমাবেশ উপলক্ষ্যে প্রস্তুতি সভা
- আপডেট সময় : 09:34:52 pm, Monday, 31 July 2023 448 300 বার পড়া হয়েছে

জি এম আমিনুল হক: সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুর বাজারে ৩১জুলাই সোমবার বিকাল ৫টায় ধুলিহর ইউনিয়নের চেয়ারম্যান মো. মিজান চৌধুরীর সভাপতিত্বে “বিট পুলিশিং সমাবেশ” আয়োজন উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ধুলিহর ইউনিয়নের বিট অফিসার এসআই তন্ময় কুমার বলেন, এলাকায় সন্ত্রাস, মাদক, জুয়া, বাল্যবিবাহ প্রতিরোধ ইত্যাদি অপরাধ মুলক কার্যক্রম নির্মূল করার জন্য স্হানীয় জনসাধারণের সচেতনতা এবং পুলিশকে সহযোগিতা করা অত্যন্ত জরুরী। পুলিশের সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য বিট পুলিশিং কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন তিনি। আগামী ৫আগস্ট শনিবার বিকাল ৩টা ভালুকা চাঁদপুর বাজারে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হবে। উক্ত সমাবেশে অংশগ্রহণকারী স্হানীয় জনসাধারণ সরাসরি থানা অফিসার ইনচার্জ এবং জেলা পুলিশ সুপার মহোদয়ের সাথে নিজেদের সমস্যা নিয়ে আলোচনা করতে পারবেন। বিট অফিসার তন্ময় কুমার আগামী শনিবার বিকালে ভালুকা চাঁদপুর বাজারে বিট পুলিশিং সমাবেশে সকলকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আমন্ত্রণ জানান। এসময় সাধারণ মানুষের পাশাপাশি বাজার ব্যবস্হানা কমিটির সদস্যবৃন্দ , ইউপি সদস্য শরিফুল ইসলাম মোড়ল, এএসআই বোরহানউদ্দিন, এএসআই শামীম প্রমুখ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বাজার ব্যবস্হানা কমিটির সাধারণ সম্পাদক ধুলিহর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. ফারুক হোসেন মিঠু।


























