ধুলিহরে গভীর রাতে আকস্মিক টর্নেডোয় মন্দিরসহ একাধিক বসত ঘর লন্ডভন্ড
- আপডেট সময় : 11:31:52 pm, Saturday, 26 September 2026 91 300 বার পড়া হয়েছে

জি এম আমিনুল হক: সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের যুগীপোতা ও শুকদেব গ্রামে শুক্রবার গভীর রাত আনুমানিক দুই টার দিকে আকস্মিক টর্নেডোর হানায় একটি মন্দিরসহ বেশ কয়েকটি কাঁচা বসতঘর ও বিচলী গাদা লন্ডভন্ড হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। যুগীপোতা গ্রামের উৎপল সরকার, জ্ঞানেশ সরকার, আকলিমা খাতুন এবং শুকদেবপুর গ্রামের একটি মন্দির ও মন্টু বিশ্বাসসহ একাধিক ব্যাক্তির বসতবাড়ি, গোহাল ঘর,বিচলি গাদা তছনছ হয়ে যায়। এতে আনুমানিক পাঁচ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
এঘটনায় ২৬ সেপ্টেম্বর শনিবার সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্নব দত্ত ক্ষতিগ্রস্থ গ্রামের মন্দির ও ঘরবাড়ি পরিদর্শন করেন এবং ভুক্তভোগীদের সাথে কথা বলেন। এসময় ধুলিহর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেল, জি এম আমিনুল হক(বাবু গাজী),মেম্বার তপন কুমার শীলসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। গভীর রাতে আকস্মিক টর্নেডোর হানায় লন্ডভন্ড হওয়া ক্ষতিগ্রস্থদের সমস্যার কথা শোনেন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।এঘটনায় ক্ষতিগ্রস্থদের একটি তালিকা করতে বলেন তাকদীর আহসান রুবেলকে। তিনি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যাবতীয় সহযোগিতার আশ্বাস দেন।


























