ধর্ষণ করে ভিডিও, অতঃপর গৃহবধুকে ব্লাকমেইল; যুবক গ্রেপ্তার
- আপডেট সময় : 10:55:14 pm, Tuesday, 19 December 2023 237 300 বার পড়া হয়েছে

দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় চেতনানাশক খাইয়ে গৃহবধুকে ধর্ষণ এবং মোবাইল ফোনে ভিডিও ধারণ করে গৃহবধুকে বøাকমেইলের ঘটনায় মেহেদী হাসান (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মেহেদী হাসান দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের কদমখালি গ্রামের নজরুল শিকদারের ছেলে।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ভোররাতে দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেখ মাহমুদ হোসেনের নেতৃত্বে এসআই শোভন দাশ সহ সঙ্গীয় পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। এরআগে ধর্ষণ ও ভিডিও ধারণ করে বøাকমেইলিংয়ের ঘটনার ভিকটিম কদমখালি গ্রামের ওমর ফারুকের স্ত্রী (২৪) বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে সোমবার রাতে দেবহাটা থানায় মামলা (নং-০৪) দায়ের করেন।
ভিকটিমের পরিবার জানায়, চলতি বছরের ১০ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে স্বামী বাড়িতে না থাকার সুযোগে চেতনানাশক মিশ্রিত কিছু খাবার ও বোতলজাত জুস নিয়ে ভিকটিমের বাড়িতে যায় অভিযুক্ত যুবক মেহেদী হাসান। এসব খাবার ও জুস খেয়ে শিশু সন্তানসহ অচেতন হয়ে পড়লে মেহেদী হাসান ভিকটিম গৃহবধুকে ধর্ষণ এবং ধর্ষণের ভিডিও মোবাইলে ধারণ করে। তার পর থেকে ধারণকৃত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে দফায় দফায় ওই গৃহবধুকে বøাকমেইল করে আসছিল সে। সম্প্রতি আইনী সহায়তা পেতে ভিকটিম ওই গৃহবধু ও তার স্বজনরা দেবহাটা থানা পুলিশের শরণাপন্ন হয়েছিলেন।
দেবহাটা থানার ওসি সেখ মাহমুদ হোসেন বলেন, ভিকটিমের দাখিলকৃত এজাহারটি মামলা হিসেবে রূজু করে রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত মেহেদী হাসানকে গ্রেপ্তার করে পুলিশ। পরে বিচারার্থে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ ও ভিকটিমের ডাক্তারি পরীক্ষার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে প্রেরণ করা হয়।



























