সাতক্ষীরা 10:24 pm, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

দেড় বছর পর দখলমুক্ত সাতক্ষীরার খলিশাখালি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 05:53:50 pm, Tuesday, 15 November 2022 632 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

মাহমুদুল হাসান শাওন, সাতক্ষীরা
অস্ত্রধারী সন্ত্রাসী, ভূমিদস্যু ও ডাকাত দলের অভয়ারণ্যখ্যাত সাতক্ষীরার আলোচিত খলিশাখালি জনপদ দীর্ঘ দেড় বছর পর দখলমুক্ত হয়েছে। মঙ্গলবার সকালে প্রায় হাজার খানেক জনবল নিয়ে ভূমিদস্যু ও সন্ত্রাসীদের জবরদখল থেকে বিস্তৃর্ণ ওই জমি পুনরুদ্ধার করে নেন প্রায় তিন’শ জন জমির রেকর্ডিয় মালিক। পুনরূদ্ধারের আগমুহুর্তে জমির মালিকপক্ষের খলিশাখালি জনপদে প্রবেশের খবর পেয়েই সেখানকার কয়েকটি মৎস্য ঘেরের বাসায় আগুন ধরিয়ে দেয় ভূমিদস্যু, সন্ত্রাসী ও ডাকাত দলের সদস্যরা।
মালিকপক্ষের প্রতিরোধের একপর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটলে, সেখানকার অপরাধীদের আস্তানা গুলো ভেঙে গুড়িয়ে দিয়ে জমির দখল নেন মালিকপক্ষ। গত দেড় বছরের জবরদখল থেকে অবশেষে বিস্তৃর্ণ জমি পুনরুদ্ধার হওয়ায় হাসিমুখে প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ভুক্তভোগী তিন শতাধিক জমির মালিক ও তাদের পরিবারের সদস্যরা। অপরদিকে সন্ত্রাসী, ভূমিদস্যু ও ডাকাত দলের দীর্ঘদিনের অত্যাচার, চাঁদাবাজি ও দস্যুতা থেকে খলিশাখালি জনপদ শেষমেষ দখলমুক্ত হওয়ায় স্বস্তিভরে প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন উপজেলার সর্বস্তরের মানুষ।

গত বছরের ১০ সেপ্টেম্বর ভোররাতে নোড়ারচকের সন্ত্রাসী ইসমাইল মেম্বার, আকরাম ডাকাত, কালু ডাকাত, গফুর মাস্তানের নের্তৃত্বে মুহুর্মুহু গুলি ও বোমাবর্ষন করে প্রায় তিন’শ মালিকের রেকর্ডিয় খলিশাখালি নামক ১৩২০ বিঘা রেকর্ডিয় জমি জবরদখল ও মৎস্য ঘেরগুলো লুট করে নেয় সন্ত্রাসী, ভূমিদস্যু ও ডাকাত দলের সদস্যরা। এরপর থেকে ওই খলিশাখালি জনপদকে দেশের বিভিন্ন অঞ্চলের দাগী অপরাধীদের আঁখড়া হিসেবে গড়ে তুলেছিল ইসমাইল ও তার দলবল। সম্প্রতি প্রশাসনের একের পর এক অভিযানে ইসমাইল বাহিনীর সন্ত্রাসী ও ডাকাতরা দফায় দফায় অস্ত্রসহ গ্রেফতার হলেও অদ্যবধি আত্মগোপনে রয়ে গেছে এসব সন্ত্রাসী ও ভূমিদস্যু বাহিনী গুলোর প্রধান ইসমাইল।
অবৈধ অস্ত্রসন্ত্র ও নিজস্ব বাহিনী থাকায় দীর্ঘদিন ধরে ভূমিদস্যু ও সন্ত্রাসী ইসমাইলকে আশ্রয়-প্রশ্রয় দিয়ে রাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহার করে আসছিল ক্ষমতাসীন দলের উপজেলা পর্যায়ের কয়েকজন শীর্ষ নেতা। আধিপত্য বিস্তার ও জনবল সরবরাহের পাশাপাশি এসব নেতাদের বড় একটি অংশের আর্থিক যোগানও দিত ইসমাইল। কতিপয় এসব নেতার সুপারিশে সীমাহীন অপকর্ম চালানো স্বত্বেও সন্ত্রাসী ইসমাইল ও তার বাহিনীর সদস্যরা দীর্ঘদিন ছিল প্রশাসনের ধরাছোঁয়ার বাইরে। এভাবেই সামান্য কাঠমিস্ত্রি থেকে কয়েক বছরের ব্যবধানে কোটিপতি বনে যায় ইসমাইল, মুলদলের শীর্ষ নেতাদের সুপারিশে একসময় সে ঢুকে পড়ে উপজেলা যুবলীগে। এরপর থেকে যুবলীগের সাইনবোর্ড ব্যবহার করে খলিশাখালি জনপদ জবরদখলে নিয়ে মঙ্গলবার পুনরূদ্ধারের আগ পর্যন্ত ওই জনপদকে অপরাধের অভয়াশ্রম গড়ে তুলে সেখানে রামরাজত্ব কায়েম করে আসছিল ইসমাইল ও তার বাহিনীর সদস্যরা। সন্ত্রাসী ইসমাইলের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা করে আসামী ছিনতাই, চাঁদার দাবিতে মারপিট, অবৈধ অস্ত্র ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। একের পর এক সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগ থাকায় ইতোমধ্যেই সন্ত্রাসী ইসমাইলের যুবলীগের ত্রান সম্পাদকের পদ স্থগিত করে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছেন উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর ও সাধারণ সম্পাদক বিজয় ঘোষ।

এদিকে খলিশাখালির জবরদখলকৃত জমি পুনরুদ্ধার ঘিরে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে তা মনিটরিংয়ে আইনশৃঙ্খলা বাহিনী সজাগ অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী ও দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্যাহ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

দেড় বছর পর দখলমুক্ত সাতক্ষীরার খলিশাখালি

আপডেট সময় : 05:53:50 pm, Tuesday, 15 November 2022