সাতক্ষীরা 11:17 am, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

দেশবাসীকে ঈদ-উল ফিৎরের শুভেচ্ছাঃ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 03:11:01 pm, Friday, 21 April 2023 288 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

রাজশাহী জেলা প্রতিনিধি (এম, শামসুল আলম)

“জাতীয় তৃণমূল প্রতিবন্ধী সংস্থা”র কেন্দ্রীয় কমিটির পক্ষ হতে; বাংলাদেশের এককোটি আশিলক্ষ প্রতিবন্ধী জনগোষ্ঠীসহ সকল দেশবাসীকে “পবিত্র ঈদ-উল-ফেৎরের শুভেচ্ছা!
‘পবিত্র রামাজান’ পবিত্র কোরআন নাজিলের মাস।
আল্লাহ তায়ালা মানবজাতীর মুক্তি, কল্যাণ ও হেদায়েতের জন্যই সর্বশেষ আসমানী কিতাব আল-কুরআন নাজিল করেছেন। পবিত্র রামাজন মাস আল্লাহ তায়ালার পক্ষ থেকে তার বান্দাদের জন্য এক পবিত্র উপহার। পবিত্র কুরআনের মাধ্যমে আল্লাহ তায়ালা মানুষের অন্তরকে পাক-পবিত্র করে- একমাত্র তার ভয় সৃষ্টি করে, তাকওয়ার গুণে সমৃদ্ধ করতে চান।
সেই তাকওয়ার গুণে সমৃদ্ধ ঈমানদার মানুষের সমাজই কেবল একটি উন্নত, শান্তিময় ও কল্যাণকামী রাষ্ট্রের গ্যারান্টি দিতে পারে। যার বাস্তব নমুনা রাসূল (সা.) কর্তৃক প্রতিষ্ঠিত মদিনা কেন্দ্রিক কল্যাণ রাষ্ট্র। এ ধরনের রাষ্ট্রে ধর্ম-বর্ণ নির্বিশেষ সব মানুষ তার ন্যায্য অধিকার ও সব ক্ষেত্রে সুবিচার লাভের গ্যারান্টি পেয়ে থাকে।’

আমরা আজ এমন এক সময় ঈদ-উল ফিৎর উদযাপন করতে যাচ্ছি; যখন দেশে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির ফলে- অসহায় হতদরিদ্র প্রতিবন্ধী জনগোষ্ঠীসহ নিম্ন আয়ের মানুষের জন্য জীবিকা নির্বাহ করা অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে।
প্রচণ্ড দাবদাহে মানুষের জীবন আজ ওষ্ঠাগত! দেশের এমন পরিস্থিতিতে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আমার প্রিয় দেশবাসীকে ঈদ-উল ফিৎর উপলক্ষ্যে এবং দেশের এই বিপর্যয়কর পরিস্থিতিতে পরস্পরের সহযোগীতা ও অসহায় মানুষের জন্য ত্যাগ স্বীকারের মাধ্যমে সকল অস্বচ্ছল ব্যক্তিদের পার্শ্বে দাঁড়িয়ে; ঈদ-উল ফিৎর উদযাপন করার জন্য দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।
এ অবস্থা থেকে মুক্তির জন্য জনকল্যাণমূখী মানবিক সহায়তা করার মূখ্য সময় এখন অপরিহার্য হয়ে পড়েছে।

‘আসুন; এ ধরনের একটি জনকল্যাণকামী জনবান্ধব সমাজ প্রতিষ্ঠার তীব্র আকাঙ্ক্ষা নিয়ে আমরা এবারের পবিত্র ঈদ-উল ফিৎর উদযাপন করি! আল্লাহ পাক তার বিশেষ সাহায্য পাঠিয়ে আমাদের দেশ থেকে সকল প্রকার অশান্তি দূর করে শান্তির সমাজ কায়েমের ব্যবস্থা করে দিন; মহান আল্লাহর নিকট বিগলিত চিত্তে এ দোয়াই করি।

আমি আমার প্রাণপ্রিয় প্রতিবন্ধী জনগোষ্ঠীর পক্ষ হতে দেশবাসীর সুখ-শান্তি, সমৃদ্ধি, সুস্বাস্থ্য ও নিরাপদ জীবন কামনা করছি। সেই সাথে আমি সবাইকে আবারও আন্তরিকভাবে “পবিত্র ঈদ-উল ফিৎরের শুভেচ্ছা জ্ঞাপন করছি”!!

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

দেশবাসীকে ঈদ-উল ফিৎরের শুভেচ্ছাঃ

আপডেট সময় : 03:11:01 pm, Friday, 21 April 2023