সাতক্ষীরা 4:28 am, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

দেবহাটায় নাবালিকা মেয়েকে ফুসলিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ, মা সংবাদ সম্মেলন করেছেন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 09:00:24 pm, Tuesday, 21 March 2023 378 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা কন্ঠ ডেস্কঃ সাতক্ষীরা দেবহাটায় নাবালিকা মেয়েকে ফুসলিয়ে নিয়ে যাওয়ার অভিযোগে মা সংবাদ সম্মেলন করেছেন দেবহাটা রিপোর্টার্স ক্লাবে। মঙ্গলবার ২১ মার্চ সকাল ১১টায় অনুষ্ঠিত উক্ত সাংবাদিক সম্মেলনটি করেন দেবহাটা উপজেলার দক্ষিণ কুলিয়া গ্রামের আলমগীর হোসেন তৈমুরের স্ত্রী সাফিয়া খাতুন (৩৫)। লিখিত বক্তব্যে তিনি বলেন, তার মেয়ে কুলিয়া এলাহী বক্স দাখিল মাদ্রাসার দশম শ্রেনীর ছাত্রী। তার মেয়ে মাদ্রাসায় যাওয়া আসার পথে দক্ষিণ কুলিয়া গ্রামের নুরুজ্জামান সাহাজীর ছেলে নুর আলম প্রায়ই সময় উত্যক্ত করতো।
এর আগে নুর আলমকে ও তার পরিবারের অভিভাবকদেরকে এ বিষয়ে জানানো হলেও তারা তাদের ছেলেকে এই বিষয়ে কোন শাসন বা কোন ব্যবস্থা গ্রহন করেনি। সাফিয়া খাতুন বলেন, তার শ্বাশুড়ি গুরুতর অসুস্থ অবস্থায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। গত ১৭ মার্চ সকালের দিকে তার মেয়ে দাদীর চিকিৎসার কাজে সাতক্ষীরা যাওয়ার পথিমধ্যে কুলিয়া আশু মার্কেট এলাকা থেকে নুর আলম ও তার সহযোগীরা ফুসলিয়ে তাদের মেয়েকে নিয়ে যায়।
বিষয়টি জানাজানি হওয়ার পরে মেয়েকে খোজার জন্য তারা বহু স্থানে যান। কিন্তু মেয়ের কোন সন্ধান পাওয়া যায়নি। সাফিয়া খাতুন স্থানীয় এক ইউপি সদস্যের বিরুদ্ধে অভিযোগ করে জানান, নুর আলম ঐ ইউপি সদস্যের আত্মীয় হওয়ার কারনে তিনি তার পক্ষে কাজ করছেন। ঐ ইউপি সদস্যকে জানানোর পরেও তিনি কোন গুরুত্ব না দিলে এ বিষয়ে দেবহাটা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। পুলিশ গুরুত্বের সাথে বিষয়টি তদন্ত করছে বলে সাফিয়া খাতুন জানান। তিনি তার নাবালিকা মেয়েকে যাতে ফিরে পান সেজন্য সকলের নিকট দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

দেবহাটায় নাবালিকা মেয়েকে ফুসলিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ, মা সংবাদ সম্মেলন করেছেন

আপডেট সময় : 09:00:24 pm, Tuesday, 21 March 2023