দেবহাটা,কালীগঞ্জ ও শ্যামনগর থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার, সাতক্ষীরা মহোদয়:
- আপডেট সময় : 11:56:57 pm, Friday, 14 June 2024 183 300 বার পড়া হয়েছে

আজ ১৪ জুন ২০২৪ খ্রিঃ তারিখে সাতক্ষীরা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী মহোদয় দেবহাটা,কালীগঞ্জ ও শ্যামনগর থানা আকস্মিক পরিদর্শন করেন। অতঃপর পুলিশ সুপার মহোদয় অত্র থানায় কর্মরত সকল অফিসার ও ফোর্সের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন এবং আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সকল থানা এলাকার আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা রক্ষায় জেলা পুলিশর প্রতিটি সদস্যদের উপর অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালনের জন্য দিক নির্দেশনা প্রদান করেন।মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বাস্তবায়ন, জনগণের সেবক হওয়ার প্রত্যয় নিয়ে জনবান্ধন পুলিশিং, আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে সকল পুলিশ সদস্যকে সম্পৃক্ত থাকার জন্য কঠোর নির্দেশনা প্রদান করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন জনাব শেখ মাহমুদ হোসেন,অফিসার ইনচার্জ,দেবহাটা থানা,জনাব আবুল কালাম আজাদ,অফিসার ইনচার্জ,শ্যামনগর থানা,জনাব ইদ্রিস আলী,পুলিশ পরিদর্শক (তদন্ত),কালীগঞ্জ থানা সহ জেলা পুলিশের সকল পদমর্যাদার সদস্যগণ।


























