সাতক্ষীরা 1:26 pm, Sunday, 29 November 2026
সংবাদ শিরোনাম ::
আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে কালীগঞ্জে বিএনপির পৃথক তিন গ্রুপের বিক্ষোভ সমাবেশ ভোমরা সীমান্তে বিএনপির কঠোর অবস্থান, শেখ হাসিনার প্রত্যাবর্তন ঠেকানোর হুঁশিয়ারি শিক্ষাসামগ্রী বিতরণ ও নতুন নেতৃত্বের প্রত্যয়ে যুব ঐক্য পরিষদের সদর উপজেলা ও পৌরসভা কমিটি গঠন ফিংড়ী এতিমখানা মাদ্রাসার দুর্ভোগ লাঘবে এগিয়ে এলেন রফিকুল ইসলাম, ৩ লাখ টাকায় নির্মাণ শৌচাগার ও অজুখানা কলারোয়ায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের দপ্তর সম্পাদকের শুভ বিবাহ ও বউভাত অনুষ্ঠানেসহকর্মীদের উপস্থিতি আশাশুনিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ভোমরা দিয়ে শেখ হাসিনার প্রবেশের খবর পড়তেই সাতক্ষীরায় বিএনপির মশাল মিছিল কালিগঞ্জে নবাগত ইউএনওর সাথে বিএনপি’র একাংশের শুভেচ্ছা বিনিময় কালিগঞ্জে নবাগত ইউএনও ও এসিল্যান্ডের সাথে বিএনপি নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

দেবহাটা সীমান্তে বিজিবি-বিএসএফ’র ঘন্টাব্যাপী সীমান্তে অপরাধ দমন পতাকা বৈঠক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 05:29:20 pm, Thursday, 19 January 2023 429 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

মোঃ আজগার আলী, সাতক্ষীরাঃ বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্প্রীতি ও সৌহাদ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেই সীমান্তে অপরাধ দমন করতে চায় দু’দেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)।

বিশৃঙ্খলা বা একে অন্যের ওপর দোষারোপ নয়, বরং পারস্পরিক সম্পর্ক সমুন্নত রেখে সীমান্তে অপরাধ দমনে ঐক্যবদ্ধ বিজিবি ও বিএসএফ। এতে করে দুই দেশের মধ্যে সুসম্পর্ক অটুট থাকবে বলেও মনে করছেন প্রতিবেশী দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী।

বৃহষ্পতিবার (১৯ জানুয়ারি) সাতক্ষীরার দেবহাটা সীমান্তে অধিনায়ক পর্যায়ের পতাকা বৈঠকে আলোচনার মাধ্যমে এ সিদ্ধান্ত নিয়েছেন নীলডুমুর ১৭ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ কামরুল আহসান এবং ভারতের ৮৫ বিএসএফ’র কমান্ড্যান্ট শ্রী অনুরাগ মানী।

বিজিবি’র আমন্ত্রণে বেলা ১১টায় স্পিডবোট যোগে ইছামতি নদীর আর্ন্তজাতিক সীমারেখা পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে রূপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রে এ পতাকা বৈঠকে যোগ দেন বিএসএফ’র কমান্ড্যান্ট অনুরাগ মানী’র নের্তৃত্বাধীন ৮ সদস্য বিশিষ্ট বিএসএফ’র প্রতিনিধি দল। সেখানে বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ কামরুল আহসানের নের্তৃত্বে ১০ সদস্য বিশিষ্ট বিজিবি’র প্রতিনিধি দলের সাথে টানা ঘন্টাব্যাপী বৈঠকে দু’দেশের সীমান্ত রক্ষাসহ একাধিক বিষয়ে আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন দুই বাহিনীর অফিসাররা।

এরআগে বাংলাদেশ সীমানায় পৌঁছাতেই বিএসএফ’র প্রতিনিধি দলকে অভ্যর্থনা জানায় বিজিবি। বৈঠকে বিজিবি’র ভারপ্রাপ্ত এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন শাহ্ রেজা আফ-ফামি, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারি পরিচালক শাহ্ খালেদ ইমাম, বিএসএফ’র ডেপুটি কমান্ড্যান্ট মুকেশ কুমার সহ দু’দেশের সীমান্তরক্ষী বাহিনীর উচ্চপদস্থ অফিসাররা উপস্থিত ছিলেন।

পাতাকা বৈঠক শেষে উপস্থিত গণমাধ্যম কর্মীদের এ তথ্য নিশ্চিত করেন বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ কামরুল আহসান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

দেবহাটা সীমান্তে বিজিবি-বিএসএফ’র ঘন্টাব্যাপী সীমান্তে অপরাধ দমন পতাকা বৈঠক

আপডেট সময় : 05:29:20 pm, Thursday, 19 January 2023