দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে পূজামন্ডপ পরিদর্শনে জেলা আ.লীগ সম্পাদক নজরুল ইসলাম
- আপডেট সময় : 12:25:33 am, Sunday, 22 October 2023 253 300 বার পড়া হয়েছে

সাতক্ষীরা কন্ঠ ডেস্ক:সাতক্ষীরা সদরের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম। শনিবার সপ্তমীতে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে সুলতানপুর সাহাপাড়া, শিবপুর ইউনিয়ন ও আগরদাড়ী ইউনিয়নের বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেন এবং সনাতন ধর্মালম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, যুগ্ম-সম্পাদক আ হ ম তারেক উদ্দিন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক শাহজাহান আলী, সাংগঠনিক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম, গণেশ মন্ডল, শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন, আগরদাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাপশ আশ্চর্য্য, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, শিবপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান, সদস্য প্রভাষক মঈনুল হাসান, বসির আহমেদ প্রমুখ।
এসময় নজরুল ইসলাম বলেন, যুগ যুগ ধরে বাংলাদেশের মানুষ শান্তিপূর্ণভাবে স্ব স্ব ধর্ম পালন করে আসছে। যদি কেউ সেই আনন্দে বাধা সৃষ্টি করে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। প্রেসবিজ্ঞপ্তি
























