সাতক্ষীরা 8:37 pm, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

তিন একরের দুটি বালু মহাল ইজারা নিয়ে দাপিয়ে বেড়াচ্ছে ইজারা গ্রহীতা আব্দুর রহমান!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 02:56:44 am, Friday, 18 August 2023 366 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

শ্যামনগর প্রতিনিধি : তিন একরের দুটি বালু মহাল ইজারা নিয়ে দুটি নদ-নদী দাপিয়ে বেড়াচ্ছে ইজারা গ্রহীতা আব্দুর রহমান। এরফলে সুন্দরবন উপক‚লের গাবুরাসহ পার্শ্ববর্তী ইউনিয়নগুলোর নদী ভাঙন সৃষ্টির উপক্রম হচ্ছে। এ ব্যাপারে প্রতিকার চেয়ে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিএম শফিউল আযম লেনিন।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) সাতক্ষীরার জেলা প্রশাসক বরাবর উক্ত আবেদন করা হয়। জেলা প্রশাসক বরাবর আবেদনে জিএম শফিউল আযম লেনিন উল্লেখ করেছেন, গত ১৪ এপ্রিল ২০২৩ তারিখে সাতক্ষীরা জেলা বালুমহাল ব্যবস্থাপনা কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক শ্যামনগর উপজেলার দুটি বালু মহল বাংলা ১৪৩০ সনের ৩০ চৈত্র পর্যন্ত সময়ের জন্য ইজারা প্রদান করা হয়। শ্যামনগরের নকিপুর গ্রামের মৃত বেলায়েত হোসেনের ছেলে মো. আব্দুর রহমান উক্ত বালু মহাল দুটি ইজারা নেন।

এর একটি ঝাপা বালুমহল (খোলপেটুয়া নদীর ডুবোচর) ২ একর এবং অপরটি গাবুরা জেলিয়াখালী বালুমহাল (কপোতক্ষ নদের ডুবোচর) ১ একর। আবেদনে আরো বলা হয়, বালুমহল দুইটির চৌহদ্দি কাগজে কলমে নির্ধারিত থাকলেও অজ্ঞাত কারনে বাস্তবে চৌহদ্দি নির্ধারণ করে এলাকা চিহ্নিত করা হয় নাই। আবেদনে লেনিন আরো উল্লেখ করেছেন সংশ্লিষ্ট ইজার গ্রহীতা নিয়ম বর্হিভ‚তভাবে বর্ণিত বালুমহাল দুটির ইজারা প্রদত্ত স্থানের বাইরে কয়েক শত একর পরিমান বালুচর থেকে প্রতিদিন কয়েকটি ড্রেজার মেশিনের মাধ্যমে লক্ষ লক্ষ ঘনফুট বালু উত্তোলন করছে।

তিনি আরো জানান, এর মাধ্যমে প্রতি ঘনফুট বালু ২টাকা মূল্যে বিক্রয়ের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছেন। ইজারা গ্রহীতা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ইজারা বর্হিভ‚ত বালুচরের স্থান থেকে বালু উত্তোলন করে কয়েক কোটি টাকা সরকারী রাজস্ব ফাঁকি দিয়ে আত্মসাৎ করে আসছেন। এরফলে, সুন্দরবন সংলগ্ন খোলপেটুয়া ও কপোতক্ষ নদের ডুবোচর থেকে প্রতিদিন লক্ষ লক্ষ ঘনফুট বালু উত্তোলন করায় সুন্দরবন এলাকাসহ উপক‚লীয় দ্বীপ ইউনিয়ন গাবুরা ও পার্শ্ববর্তী ইউনিয়নসমূহে নদী ভাঙ্গন সৃষ্টির উপক্রম হয়েছে। তিনি এব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং প্রদত্ত ইজারা জনস্বার্থে বাতিল ঘোষণার দাবী জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

তিন একরের দুটি বালু মহাল ইজারা নিয়ে দাপিয়ে বেড়াচ্ছে ইজারা গ্রহীতা আব্দুর রহমান!

আপডেট সময় : 02:56:44 am, Friday, 18 August 2023