সাতক্ষীরা 12:51 pm, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

তালায় শিল্পীর হত্যার প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 11:37:23 pm, Saturday, 5 August 2023 289 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

হাবিবুল্লাহ বাহার হাবিব: সাতক্ষীরার তালা উপজেলার আটারই পল্লীতে রহস্যজনক মৃত্যু পর ময়না তদন্ত ছাড়াই লাশ দাফন করছে তার পরিবার । দাফনের সময়ে লাশের গলায় ক্ষত দাগ ও রক্তক্ষরণ থাকায় তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করেন। এবং হত্যা কারী দের আইনের আওতায় আনাতে গ্রাম বাসি মানববন্ধন করেছে। শনিবার (৫ আগষ্ট) সকাল ১০ টা সময় উপজেলা খেজুর বুনিয়া বাজারে এই মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় শতশত নারী পুরুষ শিক্ষক সহ নানা শ্রেনী পেশার মানুষ এই মানবন্ধনে অংশগ্রহণ করেন। মানবন্ধনে বক্তারা বলেন শিল্পী আক্তারের মৃত্যু স্বাভাবিক ছিল না।তার গলায় একটি দাগ ও পেছনের দিকে ঘাড়ের উপরে জখমের চিহ্ন ছিলো যা আমরা সকলে দেখতে পাই। এই মৃত্যু কোন প্রকার ময়নাতদন্ত ছাড়ায় কাফন দাফন সম্পন্ন করা হয়েছে। মানববন্ধনে অংশগ্রহণ করা বিভিন্ন নারী পুরুষ তাদের দাবি শিল্পী কে হত্যা করা হয়েছে এই হত্যার সঠিক তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে কঠিন শাস্তি দেওয়া হয়, এমনটা দাবি করেছেন প্রশাসনের কাছে।

সুত্র মতে তালা উপজেলার সদরের আটারই গ্রামের সুবান আলী সরদারের স্বামী পরিত্যক্তা মেয়ে শিল্পী আক্তার(২৩) গত মাসের ৩ রা জুলাই গভীর রাতে মৃত্যু বরণ করেন। পারিবারিক ভাবে জানানো হয় তিনি দীর্ঘদিন যাবত মারাত্মক অসুস্থ ছিলো সেই অসুস্থতার কারণে মারা গেছে। মৃত শিল্পী খাতুনের লাশের পাশে তার মা ফরিদা বেগম বসে ছিলো কাউকে লাশ দেখতে দেয়নি। মৃতদেহটি কাউকে না দেখতে দেওয়াই সাধারণ জনগণের মাঝে মৃত্যুর বিষয়টি নিয়ে ধ্রব্যজালের সৃষ্টি হয়। মৃতদেহটি গোসলের সময় সেখানে থাকা মহিলাদের নজরে আসে মৃত্যু দেহের গলায় কোন কিছুর প্যাঁচানো দাগ এবং ঘাড়ে প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। এ বিষয়টি উপস্থিত সর্বসাধারণের জানানোর পর। শিল্পীর চাচা হায়দার আলী(৪৮) ধারনা করেন মৃত্যুর সময় আজরাইল যখন জান নিতে আসে তখন ধস্তা ধস্তি করতে গিয়ে এই ধরনের জখম হয়েছে। এমন ঘটনার পরও এই মৃতদেহটি কোনরকম ময়নাতদন্ত ছাড়াই তড়িঘড়ি করে দাফন সম্পন্ন হয়েছে। আর এই দাফনের পর বেরিয়ে এসেছে আসল থোলের বিড়াল। স্থানীয় এলাকাবাসী আ: হালিম শেখ, মো:হাফিজুর রহমান, মো: মুজাহিদ,হাবিবুর রহমান, মো: শিমুল ইসলাম, মিন্টু সরদার,মো: ফারুক হোসেন, সাইফুল, রনজিত, আনিস সহ স্থানীয় সচেতন মহল জানায় , শিল্পীর পিতা জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরে বিদেশে আছেন। যার কারনে শিল্পী চাচার সঙ্গে শিল্পীর মায়ের একটি পরকীয়া সম্পর্ক সৃষ্টি হয়েছে। মা এবং চাচার এমন জঘন্য স্বেচ্ছাচারিতা খবর মেয়ে বুঝতে পারে। এ নিয়ে বাড়িতে শুরু হয় অশান্তি । মা এবং চাচাকে এমন জঘন্য ঘটনাটি বাধা দেওয়ায় তাদের অবৈধ প্রেমের রাস্তা থেকে সরিয়ে ফেলতে মেয়েকে খুনের ছক কষে। এবং গভীর রাতে শিল্পীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যার পর সকলকে জানানো হয়েছে শিল্পী স্ট্রোকজনিত কারণে মৃত্যুবরণ করেছেন এবং খুব তড়িঘড়ি করে লাশটি দাফন সম্পন্ন করেন। স্থানীয়রা আরো জানান, শিল্পীর একটি সন্তান রয়েছে নাম মারজিয়া ইসলাম (৫) এই বাচ্চাটির ভবিষ্যৎ কোথায় ?
এছাড়া শিল্পীর চাচা হায়দার আলী জানান , আমি ও ভাবি এলাকার বা পাশের লোকজনকে না জানিয়ে ভাবীর বাপের বাড়ির লোকজন ডেকে এনে তড়িঘড়ি করে লাশ দাফন করি। এলাকার ইউপি সদস্য,ইউপি চেয়ারম্যান কিংবা থানায় সংবাদ দিয়ে লাশ দাফন করেছেন কিনা জানতে চাইলে হায়দার আলী জানান, আমরা কাউকে জানায়নি। না জানিয়ে লাশ দাফন করেছি। শিল্পীর রহস্যজক মৃত্যুর বিষয়টি এলাকাবাসী স্বাভাবিকভাবে মেনে নিতে পারেনি মর্মে গণস্বাক্ষর করে তালা থানায় একটি অভিযোগ দায়ের করে । কিন্তু থানা প্রশাসন বিষয়টি আমলে না নিয়ে নীরব ভূমিকা পালন করেন। পরবর্তীতে এলাকাবাসী গণ স্বাক্ষর করে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার বরাবর একটি অভিযোগ দায়ের করেন। এসপি সাহেব অভিযোগটি বর্তমানে তালা সার্কেল এসপির নিকট তদন্তের নির্দেশ প্রদান করেছেন।
মানববন্ধনে শিল্পীর শিক্ষক নাসির হোসেন সোহাগ ও স্থানীয় বিভিন্ন নারী পুরুষের দাবি শিল্পীকে হত্যা করা হয়েছে । এই হত্যার সঠিক তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে কঠিন শাস্তি দেওয়ার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান।
এ বিষয়ে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি চৌধুরী রেজাউল করিম জানান এমন একটি মানববন্ধনের কথা শুনেছি। তবে এ ব্যাপারে থানায় তার পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ করেনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

তালায় শিল্পীর হত্যার প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

আপডেট সময় : 11:37:23 pm, Saturday, 5 August 2023