জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দূর্যোগ ব্যবস্থাপনা ১ম ধাপে ১২দিন ব্যাপি দূর্যোগ ব্যবস্থাপনা প্রশিক্ষণ উদ্বোধন
- আপডেট সময় : 09:18:12 pm, Monday, 20 February 2023 310 300 বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণ নির্দেশিকা ২০২২-২৩ অনুযায়ী সাতক্ষীরা জেলা কমান্ড্যান্ট জেলা কার্যালয় কর্তৃক ১ম ধাপে ১২দিন ব্যাপি দূর্যোগ ব্যবস্থাপনা প্রশিক্ষণ (পুরুষ)’র উদ্বোধন করা হয়েছে। রবিবার দুপুর ৩ টায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সাতক্ষীরার আয়োজনে জেলা কার্যালয়ে সাতক্ষীরা জেলা কমান্ড্যান্ট মোর্শেদা খানমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।
এ সময় আরো উপস্থিত ছিলেন সার্কেল এ্যাডজুট্যান্ট মিয়াজান আলী, সাতক্ষীরা সদর উপজেলা আনসার ভিডিপি অফিসার মাহফুজুর রহমান, সাতক্ষীরা সদর উপজেলা প্রশিক্ষক ইশার আলী। উক্ত প্রশিক্ষণে সাতটি উপজেলা হতে ৫০ জন ব্যাক্তি অংশ গ্রহণ করেন।
১২ দিন ব্যাপি প্রশিক্ষণে ঘূর্ণিঝড় জনিত দূর্যোগ ব্যবস্থাপনা, প্রাথমিক স্বাস্থ্য সেবা, করোনা ভাইরাস, ডেঙ্গু জ্বর সহ দূর্যোগ কালিন ও দূর্যোগ পরবর্তী প্রাণী সম্পদ ব্যবস্থাসহ বিভিন্ন ধরনের দূর্যোগ এর উপর প্রশিক্ষণ প্রদানের জন্য এ আয়োজন করা হয়।
























