সাতক্ষীরা 12:34 pm, Sunday, 29 November 2026
সংবাদ শিরোনাম ::
আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে কালীগঞ্জে বিএনপির পৃথক তিন গ্রুপের বিক্ষোভ সমাবেশ ভোমরা সীমান্তে বিএনপির কঠোর অবস্থান, শেখ হাসিনার প্রত্যাবর্তন ঠেকানোর হুঁশিয়ারি শিক্ষাসামগ্রী বিতরণ ও নতুন নেতৃত্বের প্রত্যয়ে যুব ঐক্য পরিষদের সদর উপজেলা ও পৌরসভা কমিটি গঠন ফিংড়ী এতিমখানা মাদ্রাসার দুর্ভোগ লাঘবে এগিয়ে এলেন রফিকুল ইসলাম, ৩ লাখ টাকায় নির্মাণ শৌচাগার ও অজুখানা কলারোয়ায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের দপ্তর সম্পাদকের শুভ বিবাহ ও বউভাত অনুষ্ঠানেসহকর্মীদের উপস্থিতি আশাশুনিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ভোমরা দিয়ে শেখ হাসিনার প্রবেশের খবর পড়তেই সাতক্ষীরায় বিএনপির মশাল মিছিল কালিগঞ্জে নবাগত ইউএনওর সাথে বিএনপি’র একাংশের শুভেচ্ছা বিনিময় কালিগঞ্জে নবাগত ইউএনও ও এসিল্যান্ডের সাথে বিএনপি নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

জীবনমান উন্নয়নের আশায়’ পথেই ৫০,০০০ অভিবাসীর প্রাণহানি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 01:55:37 am, Friday, 25 November 2022 608 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

অনলাইন ডেস্ক:
২০১৪ সাল থেকে এখন অবধি বিশ্বের বিভিন্ন অভিবাসন রুটে প্রাণ হারিয়েছেন ৫০ হাজারের বেশি অভিবাসী৷ জাতিসংঘ জানিয়েছে এই তথ্য৷

জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা আইওএম ২০১৪ সাল থেকে যাত্রাপথে অভিবাসী মৃত্যুর ঘটনা নথিভুক্ত করেছে৷ সংস্থাটির ‘মিসিং মাইগ্রেন্টস প্রজেক্ট’ সর্বশেষ যে তথ্য প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে, গত দশবছরে ৫০ হাজারের বেশি অভিবাসী বিভিন্ন রুটে প্রাণ হারিয়েছেন৷

আইওএম বুধবার জানিয়েছে, নিহতদের দুই-তৃতীয়াংশের পরিচয় জানা যায়নি৷ অর্থাৎ তারা অভিবাসী হলেও কোন দেশ থেকে এসেছিলেন তা নিশ্চিত হওয়া যায়নি৷ ফলে এমনও হতে পারে যে তাদের পরিবারের সদস্যরা মৃত্যুর খবর হয়ত জানেনও না৷

অভিবাসন রুটে প্রাণ হারানো যাদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে তাদের মধ্যে নয় হাজারের বেশি আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক ছিলেন৷ আর সাড়ে ছয় হাজারের বেশি এশিয়ার বিভিন্ন দেশের নাগরিক৷

আফগানিস্তান, সিরিয়া এবং মিয়ানমারের নাগরিকরা অনিয়মিত পথে অভিবাসনের চেষ্টা করতে গিয়ে সবচেয়ে বেশি প্রাণ হারিয়েছেন৷ দেশ তিনটিতে গত বেশ কয়েকবছর ধরেই সংঘাত চলছে যা থেকে বাঁচতে অনেকে পালাতে বাধ্য হন৷

গত ৮ বছরে এভাবে নিহতদের মধ্যে এক হাজার ৭৯৫ জন আফগান নাগরিক৷ একইসময়ে মিয়ানমার থেকে আসা এক হাজার ৪৬৭ জন বিভিন্ন অভিবাসন রুটে প্রাণ হারিয়েছেন৷ তারা মূলত রোহিঙ্গা শরণার্থী, যাদেরকে মিয়ানমার নিজের দেশের নাগরিক হিসেবে বিবেচনা করে না৷ আর সিরিয়ার এক হাজার ১১৮ জন নাগরিক একই সময়ে ইউরোপে প্রবেশের চেষ্টাকালে মারা গেছেন৷

আইওএম-এর প্রতিবেদনে ইথিওপিয়া, মেক্সিকো এবং মরক্কোর নাগরিকদের কথা বিশেষভাবে বলা হয়েছে৷

আর আইওএম-এর বিবেচনায় সবচেয়ে বিপজ্জনক রুট হচ্ছে ভূমধ্যসাগর৷ ২০১৪ সাল থেকে যেসব অভিবাসী যাত্রা পথে প্রাণ হারিয়েছেন তাদের অন্তত অর্ধেক এই সাগরে মারা গেছেন৷ আফ্রিকার বিভিন্ন দেশ থেকে অনিয়মিত পথে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইটালি ও গ্রিসে প্রবেশের চেষ্টা করেন অনেক অভিবাসী৷ এই রুটে অনেক বাংলাদেশিও মারা গেছেন৷

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

জীবনমান উন্নয়নের আশায়’ পথেই ৫০,০০০ অভিবাসীর প্রাণহানি

আপডেট সময় : 01:55:37 am, Friday, 25 November 2022