সাতক্ষীরা 1:37 am, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 11:32:49 pm, Wednesday, 25 February 2026 219 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সোহারাফ হোসেন সৌরভ, প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের ঝুঁকিপূর্ণ উপকূলীয় অঞ্চল সাতক্ষীরার শ্যামনগরে টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর জোর দিয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন পর্যায়ে আদর্শ গ্রাম গঠন, স্থানীয় সরকার ব্যবস্থার কার্যকারিতা বৃদ্ধি এবং স্ট্যান্ডিং কমিটিগুলোকে সক্রিয় করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) শ্যামনগর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ব্রেকিং দ্য সাইলেন্স (বিটিএস)-এর উদ্যোগে এবং ‘ব্লু ইকোনমি অ্যান্ড ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ফর ক্লাইমেট জাস্টিস (বিআইডি ফোর সিজে)’ প্রকল্পের আওতায় সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুজ্জাহান কনক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন। এছাড়া বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সভায় ব্রেকিং দ্য সাইলেন্সের প্রজেক্ট ম্যানেজার মিরাজ উদ্দিন তালুকদার সংস্থার চলমান কার্যক্রম তুলে ধরেন। তিনি জানান, লবণাক্ততা-প্রবণ এলাকায় বৃষ্টির পানি সংরক্ষণে ড্রাম বিতরণ ও পানি সরবরাহ মেশিন স্থাপন করা হয়েছে। বৃক্ষরোপণ ও সবজি বাগান গড়ে তুলে খাদ্যনিরাপত্তা জোরদার করা হচ্ছে। পাশাপাশি নারী ও কিশোরীদের নেতৃত্ব বিকাশে কর্মশালার আয়োজন করা হয়েছে, যাতে তারা স্থানীয় উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয়ভাবে যুক্ত হতে পারে।
তিনি বলেন, আমাদের লক্ষ্য কেবল অবকাঠামো উন্নয়ন নয়, বরং সচেতনতা, অংশগ্রহণ ও সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে একটি সহনশীল ও আদর্শ গ্রাম গড়ে তোলা।
প্রধান অতিথি ইউএনও শামসুজ্জাহান কনক বলেন, আদর্শ গ্রাম গঠনে ইউনিয়ন পরিষদের স্ট্যান্ডিং কমিটিগুলোকে সক্রিয় ও কার্যকর করতে হবে। দুর্যোগ ব্যবস্থাপনা, পানি ও স্যানিটেশন, স্বাস্থ্য, কৃষি ও সামাজিক নিরাপত্তা—প্রতিটি খাতে নিয়মিত সভা ও কার্যপরিকল্পনা গ্রহণ জরুরি।
সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন বলেন, স্ট্যান্ডিং কমিটিগুলোর সক্রিয়তা বাড়ানো গেলে ভূমি ব্যবস্থাপনা থেকে শুরু করে সামাজিক নিরাপত্তা—সব ক্ষেত্রেই দ্রুত ও কার্যকর সেবা নিশ্চিত করা সম্ভব হবে।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা নিজ নিজ এলাকায় মডেল গ্রাম গঠনে আগ্রহ প্রকাশ করেন এবং প্রশিক্ষণ ও কারিগরি সহায়তার আহ্বান জানান।
প্রকল্প বাস্তবায়নে ব্রেকিং দ্য সাইলেন্সের সঙ্গে কাজ করছে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) ও বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)। সহযোগিতায় রয়েছে অক্সফাম ইন বাংলাদেশ ও অস্ট্রেলিয়ান এইড।
সভা শেষে অংশগ্রহণকারীরা সমন্বিত উদ্যোগের মাধ্যমে শ্যামনগরে টেকসই, সহনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রামীণ সমাজ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স

আপডেট সময় : 11:32:49 pm, Wednesday, 25 February 2026