জনসভা ও জয় বাংলা কনসার্ট সফল করার লক্ষে পৌর ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের মিছিল
- আপডেট সময় : 09:58:27 pm, Friday, 3 March 2023 318 300 বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ মহান স্বাধীনতার মাস উপলক্ষে সাতক্ষীরায় বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি সমর্থক গোষ্ঠীর উদ্যোগে সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাকপার্কে বিশাল জনসভা ও জয় বাংলা কনসার্ট সফল করার লক্ষে পৌর ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকাল সাড়ে ৪টায় পৌর ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা লিটন মির্জার নেতৃত্বে খুলনা রোড মোড় থেকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিতে দিতে শহরের নারিকেলতলা মোড়, কাটিয়া টাউন বাজার, মাস্টারপাড়া মোড়, মিনি মার্কেট প্রদক্ষিন করে শহিদ আব্দুর রাজ্জাক পার্কে মিছিল শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা যুব মহিলালীগের নেত্রী সাবিহা হোসেন, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ পৌর শাখার সভাপতি এমআর পরিবহনের চেয়ারম্যান মোঃ নুরুল হক, বেলায়েত হোসেন, মনজুরুল ইসলাম, আনছার আলী, সেলিম, শাহিনুর রহমান, সাইফুল ইসলাম, রফিকুল ইসলাম, মাসুদ, খোকন, জান্নাতি প্রমুখ।


























