জননেত্রী শেখ হাসিনা হত্যার হুমকির প্রতিবাদে কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের আয়োজন বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
- আপডেট সময় : 09:40:27 pm, Monday, 22 May 2023 276 300 বার পড়া হয়েছে

এস কে অজিবর রহমান কালিগঞ্জ সাতক্ষীরা প্রতিনিধি:
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়াম লীগের সভানেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২২ মে সোমবার বিকেলে আওয়ামীলীগ কার্যালয় থেকে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বাইর হয় মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কাঁকশিয়ালী সেতু সংলগ্ন বঙ্গবন্ধুর ম্যুরালের পাদদেশে এসে সমবেত হয়। পরবর্তীতে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাস্টার নরিম আলী মুন্সি‘র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও তারালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হোসেন ছোট-এর পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক সজল মুখার্জি, সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ হাবিব ফেরদাউস শিমুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক কাজী আব্দুর রহমান, আওয়ামীলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আলিম আল রাজী টোকন, মৌতলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি দুলাল চন্দ্র ঘোষ, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুর রাজ্জাক, সড়ক ও পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মনিরুল ইসলাম মনি, জাতীয় শ্রমিক লীগ উপজেলা শাখার সভাপতি শেখ শাহজালাল, সাধারণ সম্পাদক আব্দুস সবুর, যুবলীগ নেতা সাইফুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেল, আওয়ামীলীগ নেতা খান জাহিদুল ইসলাম বাবু ও মাস্টার শফিকুল ইসলাম প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, রাজশাহী জেলা বিএনপি‘র আহবায়ক আবু সাঈদ চাঁদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্য হত্যার হুমকি দেওয়ায় প্রশাসন ইতিমধ্যে তাকে প্রেফতার করেছে। শুধু প্রেফতার করলে চলবেনা আইনের আওতায় দৃষ্টান্তমূল শাস্তির ব্যবস্থাও করতে হবে।





























