সাতক্ষীরা 11:13 pm, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

জগন্নাথপুরে আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের চেষ্টা: পুলিশের হস্তক্ষেপে বন্ধ 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 02:31:56 pm, Friday, 12 July 2024 193 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

জি এম আমিনুল হক:দেবহাটার জগন্নাথপুরে আদালতের নির্দেশ অমান্য করে প্রকাশ্য দিবালোকে জমি দখলের চেষ্টা ভন্ডুল করে দিয়েছে দেবহাটা থানার পুলিশ

আদালতে দাখিলকৃত মামলা ও সরেজমিনে জানা গেছে, জগন্নাথপুরের মৃত আব্দুল ওহাব আলীর পুত্র শেখ রবিউল ইসলামের ক্রয়কৃত জমি জোর পূর্বক প্রতিপক্ষ পূর্ব নলতা গ্রামের আব্দুস সামাদ ১১ জুলাই সকাল থেকে প্রকাশ্য দিবালোকে জবর দখল করার জন্য ইট,সিমেন্ট, বালু, ঢালাই মেশিন ও লোকজন নিয়ে সীমানা প্রাচীর নির্মান করতে থাকে। এর আগে রবিউল ইসলাম সাতক্ষীরার বিজ্ঞ অতি: জেলা ম্যাজি: আদালতে পিটিশন ৬৮/২৪ এবং বিজ্ঞ দেবহাটা সহকারী জজ আদালতে দেং ৪৫/২৪ নম্বর পৃথক দুটি মামলা দায়ের করেন। গত ২ জুলাই সাতক্ষীরার অতি: জেলা ম্যাজি: আদালত উক্ত বিরোধীয় জমিতে দেওয়ানী ৪৫/২৪ নম্বর মামলাটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত যে যে অবস্থায় আছে সেভাবে দখল স্বত্ব  বজায় রাখতে দেবহাটা থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দেন। বিজ্ঞ আদালতের আদেশ মোতাবেক দেবহাটা থানার এস আই আলমগীর হোসেন গত ১০ জুলাই সকালে উভয় পক্ষকে আদালতের আদেশ মোতাবেক নোটিশ প্রদান করেন। কিন্তু গতকাল ১১ জুলাই আরিফ বিল্লাহ ইট,সিমেন্ট,রড, বালু,ঢালাই মেশিনসহ বিভিন্ন নির্মান সামগ্রী নিয়ে প্রকাশ্য দিবালোকে আদালতের নির্দেশ অমান্য করে জোর পূর্বক বহিরাগত লোকজন নিয়ে সীমানা প্রাচীর নির্মান করতে থাকে। বিষয়টি জানতে পেরে দেবহাটা থানার এস আই আলমগীর হোসেন তাৎক্ষণিকভাবে ঘটনা স্থলে গিয়ে নির্মান কাজ বন্ধ করে দেন এবং বিজ্ঞ আদালতে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উভয় পক্ষকে স্ব স্ব অবস্থায় থাকার জন্য জোর তাগিদ দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

জগন্নাথপুরে আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের চেষ্টা: পুলিশের হস্তক্ষেপে বন্ধ 

আপডেট সময় : 02:31:56 pm, Friday, 12 July 2024