সাতক্ষীরা 9:21 am, Sunday, 29 November 2026
সংবাদ শিরোনাম ::
আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে কালীগঞ্জে বিএনপির পৃথক তিন গ্রুপের বিক্ষোভ সমাবেশ ভোমরা সীমান্তে বিএনপির কঠোর অবস্থান, শেখ হাসিনার প্রত্যাবর্তন ঠেকানোর হুঁশিয়ারি শিক্ষাসামগ্রী বিতরণ ও নতুন নেতৃত্বের প্রত্যয়ে যুব ঐক্য পরিষদের সদর উপজেলা ও পৌরসভা কমিটি গঠন ফিংড়ী এতিমখানা মাদ্রাসার দুর্ভোগ লাঘবে এগিয়ে এলেন রফিকুল ইসলাম, ৩ লাখ টাকায় নির্মাণ শৌচাগার ও অজুখানা কলারোয়ায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের দপ্তর সম্পাদকের শুভ বিবাহ ও বউভাত অনুষ্ঠানেসহকর্মীদের উপস্থিতি আশাশুনিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ভোমরা দিয়ে শেখ হাসিনার প্রবেশের খবর পড়তেই সাতক্ষীরায় বিএনপির মশাল মিছিল কালিগঞ্জে নবাগত ইউএনওর সাথে বিএনপি’র একাংশের শুভেচ্ছা বিনিময় কালিগঞ্জে নবাগত ইউএনও ও এসিল্যান্ডের সাথে বিএনপি নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

চিকিৎসায় অবহেলার অভিযোগ সাতক্ষীরায় টনসিল অপারেশনের পর কিশোরীর মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 12:25:07 am, Tuesday, 6 May 2025 571 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার ন্যাশনাল হাসপাতালে টনসিল অপারেশনের পর তাসনিম নাহার খুশি (১৫) নামে এক কিশোরীর মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার (৪ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে। নিহত তাসনিম নাহার খুশি সাতক্ষীরা সদরের ইটাগাছা পূর্বপাড়ার শহিদুল ইসলামের মেয়ে ও স্থানীয় দারুল উলুম মাদ্রাসার হাফেজা বিভাগের ছাত্রী ছিলেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, খুশির গলায় টনসিলজনিত সমস্যা থাকায় তাঁকে ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়। নাক, কান, গলা বিশেষজ্ঞ ডা. মো. জাহিদুল ইসলাম অপারেশন করেন। শনিবার রাত ১০টার দিকে অপারেশন শেষে তাকে বেডে আনা হলে সে শ্বাস নিতে কষ্ট পাচ্ছিল এবং অস্বাভাবিক আচরণ করতে থাকে। রোগীর মা রিজিয়া খাতুন জানান, “আমি বারবার নার্স ও ডাক্তারকে ডাকলেও তারা সময়মতো কোনো ব্যবস্থা নেননি। তাদের অবহেলাতেই আমার মেয়ে মারা গেছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।” ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, “রোগীর স্বজনরা মৃতদেহ অ্যাম্বুলেন্সে করে থানায় নিয়ে আসেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” এ বিষয়ে কথা বলতে সাতক্ষীরা ন্যাশনাল হাসপাতালের পরিচালক হাফিজুর রহমানের কাছে একাধিকবার ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

চিকিৎসায় অবহেলার অভিযোগ সাতক্ষীরায় টনসিল অপারেশনের পর কিশোরীর মৃত্যু

আপডেট সময় : 12:25:07 am, Tuesday, 6 May 2025