সংবাদ শিরোনাম ::
খোলপেটুয়া নদীতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা ১০টি জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট
প্রতিনিধির নাম
- আপডেট সময় : 11:03:24 pm, Tuesday, 7 February 2023 271 300 বার পড়া হয়েছে

লস্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরা আশাশুনিতে মৎস্য দপ্তর বিশেষ কম্বিং অপারেশ/অভিযান পরিচালনা করে ১০টি জাল জব্দ ও আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকালে খোলপেটুয়া নদীতে এ মোবাইল কোর্ট/অভিযান পরিচালনা করা হয়।
মৎস্য সম্পদ ধ্বংসকারী বেহুন্দি ও অনান্য ক্ষতিকর অবৈধ জাল নির্মূলে বিশেষ কম্বিং অপারেশ-২০২৩ বাস্তবায়নে উপজেলা মৎস্য দপ্তর মোবাইল কোর্ট/অভিযান পরিচালনাকালে খোলপেটুয়া নদীর বিভিন্ন স্থানে নদীতে পেতে রাখা ৮টি বেহুুন্দি জাল ও ২টি মশারী জাল জব্দ করা হয়। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদারের নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন সহকারী মৎস্য কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ও পুলিশ সদস্যবৃন্দ। পরে জব্দকৃত জালগুলো মানিকখালী ফেরীঘাটে প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। জালগুলোর আনুমানিক মূল্য আড়াই লক্ষ টাকা।
নিউজটি শেয়ার করুন
ভাষা চেঞ্জ করুন
























