সাতক্ষীরা 9:28 am, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

কৈখালীতে জনদুর্ভোগ লাঘবে মাঠে গাজী শাহ আলম, স্বেচ্ছাশ্রমে সংস্কার ৩ কিলোমিটার সড়ক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 07:45:17 pm, Sunday, 30 August 2026 120 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

মো. আছাদুজ্জামান লিটন, বিশেষ প্রতিনিধি:
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নে দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে থাকা প্রায় তিন কিলোমিটার সড়ক সংস্কারে উদ্যোগ নিয়ে নিজেই মাঠে নেমেছেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কৈখালী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী গাজী শাহ আলম। তাঁর উদ্যোগ ও নির্দেশনায় স্থানীয় বিএনপির নেতাকর্মী, ভ্যানশ্রমিক ও সাধারণ মানুষের স্বেচ্ছাশ্রমে পরানপুর হাটখোলা থেকে ভেড়ার হাট পর্যন্ত সড়কটির ক্ষতিগ্রস্ত অংশে সংস্কারকাজ করা হয়েছে।
রোববার (৩০ আগস্ট) ৬, ৭ ও ৮ নম্বর ওয়ার্ড বিএনপির নেতাকর্মী, ভ্যানশ্রমিক এবং স্থানীয় সাধারণ মানুষ স্বেচ্ছাশ্রমে এ কাজে অংশ নেন। এ সময় সড়কের খানাখন্দ ও ক্ষতিগ্রস্ত অংশে প্রাথমিক সংস্কারের পাশাপাশি চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে ওঠা গাছপালাও অপসারণ করা হয়।
স্থানীয়রা জানান, পরানপুর হাটখোলা থেকে ভেড়ার হাট পর্যন্ত প্রায় তিন কিলোমিটার সড়কটি দীর্ঘদিন সংস্কারের অভাবে বেহাল হয়ে পড়েছিল। বিভিন্ন স্থানে পিচ উঠে গিয়ে সৃষ্টি হয়েছিল অসংখ্য খানাখন্দ ও গর্ত। বৃষ্টির সময় এসব গর্তে পানি জমে যানবাহন চলাচল আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠত। এতে স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, ব্যবসায়ী ও ভ্যানশ্রমিকদের প্রতিদিনই দুর্ভোগ পোহাতে হতো।
এ অবস্থায় স্থানীয় মানুষের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে সড়কটির জরুরি সংস্কারে এগিয়ে আসেন গাজী শাহ আলম। তাঁর আহ্বানে স্থানীয় বিএনপির নেতাকর্মী, ভ্যানশ্রমিক ও সাধারণ মানুষ স্বেচ্ছাশ্রমে সংস্কারকাজে অংশ নেন। এতে সড়কের ক্ষতিগ্রস্ত অংশগুলোতে প্রাথমিক সংস্কারের পাশাপাশি সড়কের ওপর ও আশপাশে থাকা ঝুঁকিপূর্ণ গাছপালা অপসারণ করা হয়।
স্থানীয় ভ্যানশ্রমিকরা বলেন, সড়কের বিভিন্ন অংশের অবস্থা খারাপ থাকায় প্রতিদিন ভ্যান নিয়ে চলাচলে নানা সমস্যার সৃষ্টি হতো। বিশেষ করে যাত্রী ও মালামাল নিয়ে চলাচলের সময় দুর্ঘটনার আশঙ্কা থাকত। স্বেচ্ছাশ্রমে সংস্কারের ফলে আপাতত সড়কটিতে চলাচলে কিছুটা স্বস্তি ফিরেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, পরানপুর হাটখোলা থেকে ভেড়ার হাট পর্যন্ত সড়কটি ইউনিয়নের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগপথ। বিভিন্ন গ্রামের মানুষ এ সড়ক দিয়ে বাজার, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যাতায়াত করেন। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কটির বেহাল দশা জনদুর্ভোগ বাড়িয়ে দিয়েছিল।
তবে স্থানীয়দের দাবি, স্বেচ্ছাশ্রমের মাধ্যমে করা সংস্কার জরুরি পরিস্থিতিতে সাময়িক স্বস্তি দিলেও সড়কটির স্থায়ী সমাধানের জন্য প্রয়োজন পূর্ণাঙ্গ সংস্কার। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করলে দীর্ঘদিনের জনদুর্ভোগ স্থায়ীভাবে নিরসন করা সম্ভব হবে।
এদিকে সড়ক সংস্কার ও ঝুঁকিপূর্ণ গাছপালা অপসারণের কাজে অংশ নেওয়া ৬, ৭ ও ৮ নম্বর ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ, ভ্যানশ্রমিক ও সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। স্থানীয়দের সম্মিলিত উদ্যোগে জনসাধারণের চলাচলের গুরুত্বপূর্ণ সড়কটি আপাতত কিছুটা ব্যবহার উপযোগী হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি দেখা দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

কৈখালীতে জনদুর্ভোগ লাঘবে মাঠে গাজী শাহ আলম, স্বেচ্ছাশ্রমে সংস্কার ৩ কিলোমিটার সড়ক

আপডেট সময় : 07:45:17 pm, Sunday, 30 August 2026