সংবাদ শিরোনাম ::
কেশবপুরে একটি আইসক্রিম তৈরির কারখানা মালিককে ৫০ হাজার টাকা জরিমানা, কারখানা বন্ধ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : 10:07:44 pm, Wednesday, 26 April 2023 339 300 বার পড়া হয়েছে

কেশবপুর প্রতিনিধিঃ কেশবপুরে প্রাইম আইসক্রিম নামে একটি অনুমোদনবিহীন কারখানার মালিককে ২৬এপ্রিল ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এম আরাফাত হোসেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার টিটাবাজিতপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে জহুরুল ইসলাম কোন ধরনের অনুমোদন ছাড়াই বাড়িতে কারখানা গড়ে তুলে আইসক্রিম তৈরি করে আসছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এম আরাফাত হোসেন খবর পেয়ে ওই আইসক্রিম কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কারখানা মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করাসহ কারখানাটি বন্ধ করে দেন।
নিউজটি শেয়ার করুন
ভাষা চেঞ্জ করুন





























