কুল্যায় কমিউনিটি স্যানিটারী ল্যাট্রিনের ভিত্তি প্রস্তুর স্থাপন
- আপডেট সময় : 10:54:55 pm, Monday, 13 March 2023 303 300 বার পড়া হয়েছে

এস কে অজিবর রহমান কালিগঞ্জ সাতক্ষীরা প্রতিনিধি ॥ আশাশুনি উপজেলার কাদাকাটি বাজরের কুল্যা ইউনিয়ন অংশে বাইতুল আমান বাজার কেন্দ্রীয় জামে মসজিদ চত্বরে সরকারিভাবে অর্থ সহায়তায় কমিউনিটি পর্যায়ে স্যানিটারী ল্যাট্রিন নির্মান কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় বাইতুল আমান বাজার কেন্দ্রীয় জামে মসজিদে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি ভার্চুয়ালী প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানের মাধ্যমে এ ৬ লক্ষ ৬৫ হাজার টাকা ব্যয়ে নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন। কুল্যা ইউপি চেয়ারম্যান এসএম ওমর ছাকি ফেরদৌস পলাশের সভাপতিত্বে এসময় ইউপি সদস্য বশির আহমেদ টুকু, অত্র মসজিদের সভাপতি মহাসিন আলী সরদার, প্রধান শিক্ষক একলাছুর রহমান, ব্যবসায়ী মোহছেনুজ্জামান, আব্দুল্লাহ আল মামুন, কাজিউল ইসলাম কাজল প্রমূখ উপস্থিত ছিলেন। বাজার কমিটির সাধারন সম্পাদক ইয়াহিয়া সানা’র সঞ্চালনায় অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন, অত্র মসজিদের ইমাম ও খতিব হাফেজ আসলাম হোসেন। এসময় মসজিদ কমিটির নেতৃবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ ও বাজারের ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।






























