সাতক্ষীরা 9:59 am, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

কুল্যার মোড়ে মা সার্জিক্যাল ক্লিনিকে আবারও নবজাতের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 11:46:01 pm, Monday, 6 March 2023 392 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

এস কে অজিবর রহমান কালিগঞ্জ সাতক্ষীরা ॥ আশাশুনি উপজেলার কুল্যার মোড়ে মা সার্জিক্যাল ক্লিনিকে আবারও নবজাতের মৃত্যুর ঘটনা ঘটেছে। আগেও কয়েকটি মৃত্যুর ঘটনায় দীর্ঘদিন বন্দ থাকার পর সম্প্রতি পূর্ণ উদ্বোধন হলেই প্রথম সিজারিয়ান অপারেশানে এ নবজাতের মৃত্যুর ঘটনা ঘটে। সরেজমিন গিয়ে জানাগেছে, আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের বুড়িয়া গ্রামের মান্নান সানার মেয়ে মারুফা খাতুনকে সিজারিয়ান অপারেশনের জন্য কয়েকদিন আগে কুল্যার মোড়ের মৃত্যুপুরী নামক খ্যাত মা সার্জিক্যাল ক্লিনিকে ভর্তি করে। পরে ৫মার্চ বিকালে ভ্রাম্যমান এমবিবিএস চিকিৎসক আবু বক্কর সিদ্দিক ও তার সহযোগী ওমর ফারুক মা সার্জিক্যাল ক্লিনিকে মারুফা খাতুনকে সিজারিয়ান অপারেশনের প্রস্তুতি গ্রহণ করেন। তবে উক্ত অপারেশন থিয়েটারে আধুনিক যন্ত্রপাতি ও অ্যানেসথেসিয়া চিকিৎসক ছিলো না বলে জানাগেছে। অপারেশন থিয়েটারে দীর্ঘক্ষণ ধরে অপারেশন শেষ করলেও নবজাতক বাচ্চাটি শেষ রক্ষা হয়নি। এদিকে বিষয়টি ধামা চাপা দিতে মা সার্জিক্যাল ক্লিনিকের পরিচালনক তরুণ কুমার মন্ডল কাগজ কলমে রুগীর অভিভাবকদের নিকট থেকে কোন অভিযোগ নেই মর্মে স্বাক্ষর করিয়ে নিয়েছে বলে জানান অভিভাবকরা। অন্যদিকে উক্ত মা সার্জিক্যাল ক্লিনিকে ভূল অপারেশানে ইতি পূর্বে পর্যায়ক্রমে প্রায় ৮/১০ জন মা ও নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটেছে। এসকল অপরাধের দায়ে ভ্রাম্যমান আদালতে মা সার্জিক্যাল ক্লিনিক সিলগালা ও পরিচালনক তরুণ কুমার মন্ডলকে কারাবাসও করতে হয়েছে। সাজার মেয়াদ শেষ হওয়ার পর সাইন বোর্ড বিহীন ভবনে মারুফা খাতুনের প্রথম অপারেশনেই আবারও মৃত্যুপুরী উদ্বোধন করেন তরুণ কুমার মন্ডল। স্থানীয়দের ভাষ্যমতে, উক্ত ভ্রাম্যমান এমবিবিএস ডাক্তার আবু বক্কর সিদ্দিক এসকল অবৈধ ক্লিনিকে অপারেশন বন্দ করলে মৃত্যুর মিছিল বন্দ হবে বলে দাবী করেন তারা। এবিষয়ে জানতে চাইলে তরুণ কুমার মন্ডল বলেন, বাচ্চা আগে থেকেই মায়ের পেটে মরা ছিলো। আমার ক্লিনিকে সিজারিয়ানের মাধ্যমে মরা শিশু অপারেশন করেছি মাত্র। সাতক্ষীরা জেলা শহরে সদর হাসপাতাল ও মেডিকেল কলেজ থাকা সর্তেও এভাবে প্রশাসনের চোখের সামনে মানহীন নাম মাত্র অবৈধ সার্জিক্যাল ক্লিনিকে একের পর এক মৃত্যুর ঘটনা ঘটায় সংশ্লিষ্ট প্রশাসনের তদারকি’র বিষয় তুলে ধরে আলোচনা-সমালোচনার সৃষ্টি হতে দেখা গেছে। এসব অবৈধ ক্লিনিকের বিরুদ্ধে অতিদ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসক ও সিভিল সার্জনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় সচেতন মহল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

কুল্যার মোড়ে মা সার্জিক্যাল ক্লিনিকে আবারও নবজাতের মৃত্যু

আপডেট সময় : 11:46:01 pm, Monday, 6 March 2023