কালীগঞ্জে লিডার্স এর আয়োজনে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত।
- আপডেট সময় : 12:04:42 am, Thursday, 7 May 2026 355 300 বার পড়া হয়েছে

এসকে এম মনির কালিগন্জ প্রতিনিধি:আজ (৬ মে, ২০২৬) তারিখে কালীগঞ্জ উপজেলা দক্ষিন শ্রীপুর ইউনিয়ন সোনাতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মাঠে বায়োফর্টিফায়েড বা জিংক সমৃদ্ধ ব্রি-১০২ জাতের ধান কর্তন উপলক্ষে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
কৃষিই সমৃদ্ধি, কৃষি যোদ্ধা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে ফসল ফলান। এর ফলে খাদ্য ঘাটতি পুরন হয় দেশের।
কৃষক মাঠ দিবসে জিংক সমৃদ্ধ ধান এর কর্তন পূর্বক ফসল উৎপাদন লাভ লোকসান, AWD এর ব্যবহার, সহনশীল চাষাবাদ প্রশিক্ষণ, হাইসান ৩৩ জাতের সূর্যমুখী, কমলা সুন্দরী মিস্টি আলু, কুমড়া ও লাউ এর প্রদর্শনী করা হয়।
বেসরকারি উন্নয়ন সংগঠন লিডার্স এর আয়োজনে দাতা সংস্থা গেইন বাংলাদেশ এর সহযোগিতায় কল কনসোর্টিয়াম এর মাধ্যমে কালীগঞ্জ উপজেলায় ১২ টি ইউনিয়ন ২৪০০ পরিবারে প্রশিক্ষণ ও জলবায়ু সহনশীল চাষাবাদ বিষয়ে সচেতনতা বৃদ্ধি পুষ্টি নিয়ে কাজ করেন।
মাঠ দিবস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা মো: সাইফুল ইসলাম, সংরক্ষিত মহিলা সদস্য রোকেয়া বেগম, সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য আব্দুল গাজী, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান বৃন্দাবন বিশ্বাস এবং লিডার্স এর প্রজেক্ট অফিসার সুব্রত কুমার গাইন, ফিল্ড ফ্যাসিলিটেটর আমিছুর রহমান, মোসলেমা পারভিন, তৃষা দত্ত প্রমুখ।






























