সংবাদ শিরোনাম ::
কালীগঞ্জে যৌথ অভিযানে কুখ্যাত ডাকাত ইয়ার আলী গ্রেফতার, অস্ত্র ও মাদক উদ্ধার
প্রতিনিধির নাম
- আপডেট সময় : 11:34:21 pm, Friday, 27 March 2026 181 300 বার পড়া হয়েছে

- সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় র্যাব ও পুলিশের যৌথ অভিযানে কুখ্যাত ডাকাত ইয়ার আলী (৩৮)-কে গ্রেফতার করা হয়েছে।অভিযানকালে তার কাছ থেকে ১টি নাইন এমএম পিস্তল, ৪ রাউন্ড গুলি, ২টি ওয়াকিটকি এবং ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
র্যাব-৬ এর ক্যাম্প কমান্ডার জুনায়েদ জাহিদ এবং অতিরিক্ত পুলিশ সুপার রাজিব হাসান এর নেতৃত্বে, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জুয়েল হোসেন এর সহযোগিতায় শুক্রবার (২৭ মার্চ) রাত সোয়া ৭টার দিকে কৃষ্ণনগর ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের একটি বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃত ইয়ার আলী শংকরপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে। তার বিরুদ্ধে চুরি, ডাকাতি, হত্যা ও ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে সে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল।এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষায় যৌথ বাহিনীর অভিযান অব্যাহত থাকবে।
নিউজটি শেয়ার করুন
ভাষা চেঞ্জ করুন
























