সাতক্ষীরা 1:38 pm, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

কালীগঞ্জে বিএনপি ও বহিষ্কৃত নেতাদের বিরুদ্ধে ভূমি দখল নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 11:10:30 pm, Thursday, 18 June 2026 122 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

হাফিজুর রহমান, কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের চাচাই গ্রামের ঋষিপাড়ায় জমি দখলকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মী ও দল থেকে বহিষ্কৃত বা সাবেক নেতাদের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগের ঘটনা সামনে এসেছে। মঙ্গলবার (১৭ জুন) সকাল ৭টার দিকে এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন সংবাদমাধ্যমে পরস্পরবিরোধী বক্তব্য প্রচার হওয়ায় এলাকাজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মৃত বিষ্ণুপদ দাসের ছেলে জগবন্ধু দাশ গংয়ের সঙ্গে পার্শ্ববর্তী পারুলগাছা গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে আব্দুর রশিদ ঢালী, রাজ্জাক ঢালী ও রেজাউল ঢালীর মধ্যে ক্রয়কৃত জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
অভিযোগ রয়েছে, সম্প্রতি থানা পুলিশ জমির কাগজপত্র যাচাই ও পরিমাপ শেষে দখল বুঝিয়ে দেওয়ার পরও মঙ্গলবার সকালে একদল লোক ঘেরা বেড়া কেটে জমি দখলের চেষ্টা চালায়। এ ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন পক্ষ একে অপরের বিরুদ্ধে ভূমি দখল, হামলা এবং সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তোলে।
এদিকে উপজেলা কৃষক দলের আহ্বায়ক রোকনুজ্জামান এবং স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা কাজী সোহেলের নাম বিভিন্ন অভিযোগে উল্লেখ করা হলেও, স্থানীয়দের দাবি—ঘটনার সময় তারা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। তবে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন পোর্টালে তাদের নাম ও ছবি ব্যবহার করে প্রচারণা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।
আরও অভিযোগ রয়েছে, ঘটনাকে কেন্দ্র করে একটি পক্ষ ভুক্তভোগীদের দিয়ে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগসংবলিত ভিডিও ধারণ ও প্রচার করে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছে। পরে ওই ভিডিওতে দেওয়া কিছু বক্তব্য প্রত্যাহার করে সংশ্লিষ্ট ব্যক্তিরা রোকনুজ্জামানের উপস্থিতি ছিল না বলেও দাবি করেছেন বলে স্থানীয় সূত্র জানায়।
এ ঘটনায় থানা ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীকে ঘটনাস্থলে দেখা গেছে বলেও স্থানীয়ভাবে আলোচনা রয়েছে, যদিও এ বিষয়ে তাদের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, গত জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কালীগঞ্জে বিএনপির অভ্যন্তরীণ বিভক্তি এখনও পুরোপুরি কাটেনি। সেই বিরোধের জের ধরে বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে এক পক্ষ অপর পক্ষের বিরুদ্ধে অভিযোগ তুলে রাজনৈতিকভাবে ঘায়েল করার চেষ্টা করছে বলে মনে করছেন তারা।
তবে এ ঘটনায় এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো চূড়ান্ত তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়নি। অভিযোগগুলোর সত্যতা যাচাই এবং প্রকৃত দোষীদের শনাক্তে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

কালীগঞ্জে বিএনপি ও বহিষ্কৃত নেতাদের বিরুদ্ধে ভূমি দখল নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ

আপডেট সময় : 11:10:30 pm, Thursday, 18 June 2026