কালিগঞ্জের মারুফ বিল্লাহ জাতীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ কমিটির সদস্য মনোনীত
- আপডেট সময় : 11:03:51 pm, Tuesday, 16 September 2025 888 300 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তরুণ সমাজকর্মী মারুফ বিল্লাহকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ‘সমবায় উন্নয়ন তহবিল (সিডিএফ) পরিচালনা পর্ষদ’-এর সদস্য হিসেবে মনোনীত করেছে সরকার।
সম্প্রতি মন্ত্রণালয়ের সমবায় বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সমবায় সমিতি বিধিমালা ২০০৪ এর ৮৪(৩) বিধি অনুযায়ী গঠিত এই পরিচালনা পর্ষদে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাদের পাশাপাশি সদস্য হিসেবে জায়গা পেয়েছেন কালিগঞ্জের সন্তান মারুফ বিল্লাহ।
মারুফ বিল্লাহ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগরের রুহুল কুদ্দুস ও রাশিদা বেগমের সুযোগ্য পুত্র। তিনি দীর্ঘদিন ধরে সমাজ ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত আছেন। বর্তমানে তিনি খুলনার খালিশপুরের মুজগুন্নি মহাসড়কে অবস্থিত মিশুক সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড-এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
তার এ মনোনয়নকে স্বাগত জানিয়ে স্থানীয়রা বলেছেন, “এ অর্জন শুধু মারুফ বিল্লাহর ব্যক্তিগত সাফল্য নয়, বরং পুরো সাতক্ষীরা তথা কালিগঞ্জবাসীর জন্য এক গৌরবের বিষয়।” তারা আশা প্রকাশ করেছেন, জাতীয় পর্যায়ে যুক্ত হয়ে তিনি এলাকার সমবায় আন্দোলনকে আরও গতিশীল করবেন।
উল্লেখ্য, ৬ সদস্য বিশিষ্ট এই পরিচালনা পর্ষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন সমবায় অধিদপ্তরের মহাপরিচালক। অন্য সদস্যরা হলেন— বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের পরিচালক, বাংলাদেশ সমবায় একাডেমির অধ্যক্ষ, সমবায় অধিদপ্তরের অতিরিক্ত নিবন্ধক এবং জাতীয় সমবায় ইউনিয়নের সভাপতি।






























