সাতক্ষীরা 1:07 pm, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

কালিগঞ্জের পল্লীতে ভূমিদস্যু খালেক বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 07:55:43 pm, Sunday, 25 February 2024 805 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ২ নং বিষ্ণুপুর ইউনিয়নের বন্দকাটি গ্রামের মৃত: মুরালি গাজীর পুত্র আব্দুল খালেক দলীয় পদ পদবী না থাকলেও আওয়ামী লীগের নাম ভাঙ্গিয়ে দুর্ধর্ষ ক্যাডার খালেক বাহিনীর অত্যাচারে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের এলাকাবাসী অতিষ্ঠ,প্রাণ ভয়ে তার বিরুদ্ধে মুখ খুলতে রাজি হয় না এলাকার লোকজন।

সরেজমিনে রবিবার (২৫ ফেব্রুয়ারি) এলাকায় ঘুরে ও একাধিকসূত্রে জানা যায়,একসময়ের ভূমিহীন থেকে সন্ত্রাসী পৃষ্ঠপোষকতায় খালেক বাহিনীর প্রধান আব্দুল খালেক সাধারণ অসহায় মানুষের জমিতে অনধিকার প্রবেশ,মিথ্যা মামলা ও চাঁদাবাজি করে দুর্ধর্ষ ক্যাডারে পরিণত হয়েছে।উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বন্দকাটি গ্ৰামে খালেক বাহিনী নামে একটি নিজস্ব বাহিনী গড়ে তুলেছে।খালেক বাহিনী খালেকের নির্দেশে এলাকায় মাদক ব্যবসা, চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি ও সম্পত্তি জবর দখলসহ সকল অপকর্মের সাথে জড়িত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগী বন্দকাটি গ্রামের মৃত আলহাজ্ব আনসার উদ্দীনের পুত্র আব্দুল আজিজ, মোকাররম হোসেন ও মোয়াজ্জাম হোসেন প্রতিনিধিকে জানান,আব্দুল খালেক আমাদের পৈত্রিক সম্পত্তি দীর্ঘদিন গায়ের জোরে জোরপূর্বক দখল করে খেয়ে আসছে এবং আমাদের ডিড দেয়া মৎসঘেরের জমিতে অনধিকার প্রবেশ করার চেষ্টা করছেন বলে জানিয়েছেন এলাকাবাসী। আরো বলেন আমরা কিছু বললে আমাদেরকে বিভিন্ন ভাবে হুমকি-ধমকি,মামলা ও ক্যাডার বাহিনীর ভয় দেখিয়ে তান্ডব চালানোর চেষ্টা করছে।আমরা প্রাণের ভয়ে পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত হয়ে অসহায়ের মত পথে ভেসে বেড়াচ্ছি।

এ ব্যাপারে আব্দুল খালেক এর কাছে মুঠোফোনে জানতে চাইলে মোবাইল ফোনটি বন্ধ থাকায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি। এ নিউজ লেখা পর্যন্ত ভুক্তভোগী পরিবার ভূমিদস্যু খালেকের বিরুদ্ধে কালিগঞ্জ থানায় অভিযোগ করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

কালিগঞ্জের পল্লীতে ভূমিদস্যু খালেক বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী

আপডেট সময় : 07:55:43 pm, Sunday, 25 February 2024