সাতক্ষীরা 3:26 am, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 11:09:36 pm, Thursday, 27 March 2025 209 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী কৃষ্ণনগর ইউনিয়ন শাখার আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকালে কিষান মজদুর ইউনাইটেড একাডেমী হাইস্কুল মাঠে জামায়াত ইসলামীর ইউনিয়ন আমির মাস্টার ইব্রাহিম বাহারির সভাপতিত্বে ও সেক্রেটারি সহকারী অধ্যাপক জামাল ফারুক এর সঞ্চালনায় অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান। তিনি উপস্থিত রোজাদারদের উদ্দেশ্য পবিত্র রমজান মাসের সংযম ও তাকওয়ার শিক্ষাকে জীবনব্যাপী অনুশীলনের মাধ্যমে মহান স্রষ্টার সন্তুষ্টি অর্জনের আহবান জানান। বিগত সরকারের দু:শাসনের প্রসঙ্গ উল্লেখ করে আগামীতে কোন ভাবেই যেন জালিম শাসক ক্ষমতায় না আসতে পারে সে ব্যাপারে সবাইকে সজাগ ও সচেতন থাকতে বলেন। তিনি নির্যাতিত ফিলিস্তিনিদের সাহায্যে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।

অনুষ্ঠানটিতে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও আগামী জাতীয় নির্বাচনে সাতক্ষীরা-৪ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী গাজী নজরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াত ইসলামী কালিগঞ্জ উপজেলা শাখার আমীর মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, সেক্রেটারি সহকারী অধ্যাপক আব্দুর রউফ, সহকারী সেক্রেটারি সহকারী অধ্যাপক মোশাররফ হোসাইন চৌধুরী।

এ ছাড়া আরোও বক্তব্য রাখেন মানবসম্পদ বিভাগের সভাপতি ইউপি সদস্য মাস্টার ইউসুফ আলী, ইউনিয়ন ওলামা বিভাগের সভাপতি মাওঃ আব্দুস সাত্তার আজাদি, যুব বিভাগের উপজেলা সেক্রেটারি ও ইউপি সদস্য জামাল ফারুক, যুব বিভাগের ইউনিয়ন সভাপতি মাওঃ মোবারক হোসেন, সেক্রেটারি মোঃ অহিদুর রহমান, মানবসম্পদ বিভাগের ইউনিয়ন সহ সভাপতি নজরুল ইসলাম, মাওঃ আবুল হায়াত, মাওঃ জিয়াউর রহমান, মাওঃ নাজমুল আমান, কারী সোহরাব হোসেন, মাওঃ মুজিবর রহমান, মাওঃ আঃ মাজিদ প্রমুখ।

ইফতার ও দোয়া মাহফিলে ইউনিয়ন জামায়াতের সকল পর্যায়ের নেত্ববৃন্দ, বিশিষ্টজন, মসজিদের ইমাম, স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষক, ছাত্র প্রতিনিধি, সুশীল সমাজ, সাংবাদিক সহ ২ সহস্রধিক জনসাধারণের উপস্থিতিতে দেশ ও জাতির কল্যাণ এবং ফিলিস্তিনের মজলুম জনগোষ্ঠীর জন্য দোয়া মোনাজাতের মাধ্যমে সমাপ্তি করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় : 11:09:36 pm, Thursday, 27 March 2025