সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ৬০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারি আটক
প্রতিনিধির নাম
- আপডেট সময় : 04:19:11 pm, Wednesday, 28 December 2022 323 300 বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার মোঃ আজগার আলীঃ সাতক্ষীরা কালিগঞ্জে ৬০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, সাতক্ষীরা দেবহাটা উপজেলার নওয়াপাড়া এলাকার আসমান শেখের ছেলে মান্নান শেখ (৩৪) ও নজরুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম (৩২)।
থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৭ ডিসেম্বর) ভোর সাড়ে ৬ টার দিকে থানার উপ-পরিদর্শক মিলন বিশ্বাসের নেতৃত্বে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে কালিগঞ্জের ভাড়াশিমলা ইউনিয়নের সাতবসু এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় ৬০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী মান্নান ও সাইফুলকে আটক করা হয়।
থানার অফিসার ইনচার্জ (ওসি) হালিমুর রহমান বাবু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। আটককৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
নিউজটি শেয়ার করুন
ভাষা চেঞ্জ করুন






























