কালিগঞ্জে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন
- আপডেট সময় : 08:26:07 pm, Saturday, 31 May 2025 264 300 বার পড়া হয়েছে

এসকে এম মনির,কালিগঞ্জ,সাতক্ষীরা: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা ২০২৫। শনিবার (৩১ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলা অফিসার্স ক্লাব চত্বরে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানটিতে প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শংকর কুমার দে এর সভাপতিত্ব এবং উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মানবিকা শীল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সাতক্ষীরার উপ-পরিচালক মোঃ সাইফুল ইসলাম।
উদ্বোধনী বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসীম উদ্দীন। এছাড়া বক্তব্য রাখেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ হাফিজুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডা. শফিকুল ইসলাম বাবু ও উপজেলা বিআরডিবির চেয়ারম্যান শেখ লুৎফর রহমান।
উদ্বোধনের আগে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা কৃষি অফিস থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মেলায় ১০টি স্টলে আধুনিক কৃষি প্রযুক্তি ও জলবায়ু সহনশীল কৃষি পদ্ধতি প্রদর্শন করা হচ্ছে। স্টলগুলো পরিচালনায় নিয়োজিত উপসহকারী কৃষি কর্মকর্তারা প্রযুক্তির উদ্দেশ্য ও ব্যবহারবিধি তুলে ধরেন দর্শনার্থীদের সামনে।
আয়োজকরা জানান, এ উৎসবের মাধ্যমে কৃষকরা আধুনিক প্রযুক্তি সম্পর্কে বাস্তব ধারণা লাভ করে তা চাষাবাদে প্রয়োগ করতে পারবেন, যা কৃষির উন্নয়ন ও উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে।






























