সাতক্ষীরা 9:17 am, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

কালিগঞ্জে নতুন কারিকুলাম বিষয়ভিত্তিক প্রশিক্ষণের উদ্বোধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 07:50:19 pm, Monday, 18 December 2023 240 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা কন্ঠ ডেস্কঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক ডিসেমিনেশন অব নিউ কারিকুলাম স্কিমের আওতায় সারাদেশে বাস্তবায়নাধীন ৮ম ও ৯ম শ্রেণির বিষয়ভিত্তিক শ্রেনি শিক্ষক প্রশিক্ষণের অংশ হিসেবে উপজেলার মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার শ্রেণি শিক্ষকদের বিষয়ভিত্তিক এ প্রশিক্ষণ কার্যক্রম শুরু করা হয়েছে।

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ৭শ ৫৪ জন শ্রেণি শিক্ষকের নতুন কারিকুলামে ৮ম ও ৯ম শ্রেণির বিষয়ভিত্তিক প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টায় সরকারী কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ব্যবস্থাপনায় এ প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করা হয়।

প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উজ্জীবনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ইকবল আলম বাবলু’র সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার দীপংকর দাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ বাকি বিল্লাহ, বাংলাদেশ শিক্ষক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক গাজী মিজানুর রহমান, সরকারী কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদ, উপজেলা অ্যাকাডেমিক সুপার ভাইজার সাইফুল ইসলাম, বাংলাদেশ শিক্ষক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার যুগ্ন সাধারণ সম্পাদক সুব্রত কুমার বৈদ্য প্রমুখ। অতিথিবৃন্দ নতুন শিক্ষাক্রমের প্রশংসা করে এই শিক্ষাক্রম বাস্তবায়নের মাধ্যমে দক্ষ ও সৃষ্টিশীল জনশক্তি তৈরিতে শিক্ষকদের ভূমিকা তুলে ধরেন।

কালিগঞ্জ উপজেলার ৪১টি মাধ্যমিক স্কুল ও ২৫ টি মাদ্রাসার ৭শ ৫৪ জন বিষয় ভিত্তিক শিক্ষকদের ৭ দিন ব্যাপি এ প্রশিক্ষণটি আগামী ২৭ ডিসেম্বর শেষ হবে বলে জানিয়েছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

কালিগঞ্জে নতুন কারিকুলাম বিষয়ভিত্তিক প্রশিক্ষণের উদ্বোধন

আপডেট সময় : 07:50:19 pm, Monday, 18 December 2023