সাতক্ষীরা 1:40 pm, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

কালিগঞ্জে দুর্ধর্ষ ডাকাত ইয়ার আলীর দুই সহযোগী গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 05:26:18 pm, Tuesday, 20 January 2026 326 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সোহারাফ হোসেন সৌরভ, সাতক্ষীরা:সাতক্ষীরার কালিগঞ্জে দুর্ধর্ষ ডাকাত ইয়ার আলীর দুই সহযোগীকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। এ সময় তাদের কাছ থেকে হাতবোমা তৈরির সরঞ্জাম ও একটি পিস্তলের ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার ভোর রাতে কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—কৃষ্ণনগর গ্রামের মৃত মনসুর আলীর পুত্র মাহাবুবুর মোড়ল এবং একই এলাকার মৃত আলী বকস গাজীর পুত্র শহিদুল গাজী।
কালিগঞ্জ সেনা ক্যাম্প সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সেনা ক্যাম্প ও পুলিশের যৌথ একটি দল রাতভর সাঁড়াশি অভিযান পরিচালনা করে। অভিযানের অংশ হিসেবে প্রথমে হোসেনপুর গ্রামে নিজ বাড়ি থেকে ডাকাত দলের এক শীর্ষ সহযোগীকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কৃষ্ণনগর গ্রাম থেকে অপর এক ঘনিষ্ঠ সহযোগীকে আটক করা হয়।
গ্রেফতারের পর তাদের দেহ ও বাড়ি তল্লাশি চালিয়ে একটি পিস্তলের ম্যাগাজিন, বিস্ফোরক দ্রব্য এবং হাতবোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
সেনা ক্যাম্প আরও জানায়, কালিগঞ্জ এলাকায় ইয়ার আলী ও বাহার আলী নামের দুই দুর্ধর্ষ ডাকাত দীর্ঘদিন ধরে অস্ত্রের মুখে সাধারণ মানুষকে জিম্মি করে বড় অংকের চাঁদা আদায় করে আসছিল। তারা হাতবোমা বিস্ফোরণ ও আগ্নেয়াস্ত্র ব্যবহার করে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে কৃষ্ণনগর ইউনিয়নে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। গ্রেফতারকৃতরা ওই দুই ডাকাতের ঘনিষ্ঠ সহযোগী বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কালিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

কালিগঞ্জে দুর্ধর্ষ ডাকাত ইয়ার আলীর দুই সহযোগী গ্রেফতার

আপডেট সময় : 05:26:18 pm, Tuesday, 20 January 2026