কালিগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শ্রমিক দলের র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : 10:01:03 pm, Saturday, 9 November 2024 183 300 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরার কালিগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে শ্রমিক দল কালিগঞ্জ উপজেলা শাখার আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ নভেম্বর) বিকালে উপজেলার ১২টি ইউনিয়ন থেকে শ্রমিকদলের নেতা কর্মীদের অংশগ্রহনে খন্ড খন্ড মিছিল নিয়ে উপজেলার বাসস্ট্যাণ্ডে মিলিত হয় এবং সেখান থেকে বর্ণাঢ্য র্যালী সহকারে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে আলোচনা সভায় এসে মিলিত হয়। উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সেলিম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শোকর আলীর সঞ্চালনায়, আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র আহবায়ক সাবেক ইউপি চেয়ারম্যান শেখ এবাদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব ডাঃ শেখ শফিকুল ইসলাম বাবু, উপজেলা বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক শেখ খায়রুল আলম, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শেখ মোজাফফার হোসেন, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মিয়ারাজ হোসেন, উপজেলা
স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক আব্দুল আলিম বাবু, শ্রমিক দলের সহ- সভাপতি আব্দুল কুদ্দুস, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক আমজেদ আলী সরদার, উপজেলা তাঁতী দলের যুগ্ন আহবায়ক আব্দুল আলিম, উপজেলা তাতিদলের সদস্য সচিব ফারুক হোসেন প্রমুখ।





























