সাতক্ষীরা 11:53 am, Sunday, 29 November 2026
সংবাদ শিরোনাম ::
আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে কালীগঞ্জে বিএনপির পৃথক তিন গ্রুপের বিক্ষোভ সমাবেশ ভোমরা সীমান্তে বিএনপির কঠোর অবস্থান, শেখ হাসিনার প্রত্যাবর্তন ঠেকানোর হুঁশিয়ারি শিক্ষাসামগ্রী বিতরণ ও নতুন নেতৃত্বের প্রত্যয়ে যুব ঐক্য পরিষদের সদর উপজেলা ও পৌরসভা কমিটি গঠন ফিংড়ী এতিমখানা মাদ্রাসার দুর্ভোগ লাঘবে এগিয়ে এলেন রফিকুল ইসলাম, ৩ লাখ টাকায় নির্মাণ শৌচাগার ও অজুখানা কলারোয়ায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের দপ্তর সম্পাদকের শুভ বিবাহ ও বউভাত অনুষ্ঠানেসহকর্মীদের উপস্থিতি আশাশুনিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ভোমরা দিয়ে শেখ হাসিনার প্রবেশের খবর পড়তেই সাতক্ষীরায় বিএনপির মশাল মিছিল কালিগঞ্জে নবাগত ইউএনওর সাথে বিএনপি’র একাংশের শুভেচ্ছা বিনিময় কালিগঞ্জে নবাগত ইউএনও ও এসিল্যান্ডের সাথে বিএনপি নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

কালিগঞ্জ উপজেলা সদরে দিন-দুপুরে দুর্ধর্ষ চুরি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 01:20:15 am, Tuesday, 14 January 2025 297 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলা সদরে শিক্ষক দম্পতির বাড়িতে দিন দুপুরে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। সোমবার (১৩ জানুয়ারী) সকাল ১১টার দিকে কালিগঞ্জ উপজেলা সদরে থানা প্রশাসনের সন্নিকটে বাজার গ্রাম রহিমপুর এলাকার সহকারী অধ্যাপক মহসিন আলীর বাড়িতে এ দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়। কালিগঞ্জের ডি আরএম ইউনাইটেড আইডিয়াল কলেজের সহকারী অধ্যাপক মহসিন আলী ও দেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রেহেনা পারভীন দম্পতি শিক্ষা প্রতিষ্ঠানে গেলে এ সুযোগে চোরচক্রটি বাড়ির প্রাচীর টপকিয়ে ভিতরে প্রবেশ করে চুরি সংঘটিত করে বলে জানা যায়। অধ্যাপক মহাসিন আলী জানান দুপুর ২ টার পরে বাড়িতে প্রবেশ করে দ্বিতীয় তলার তালা করে ভেঙে বেড রুম সহ বিভিন্ন রুমের আসবাবপত্র ভাংচুর ও এলোমেলো অবস্থায় দেখতে পান। তার বাড়িতে রক্ষিত ৬ ভরি স্বর্ণ, নগদ ২০হাজার টাকাসহ অন্যান্য মূল্যবান সামগ্রী চোর চক্রটি নিয়ে গিয়েছে। তিনি আরও বলেন থানা প্রসাশনের নিকটে সুরক্ষিত বাড়িতে দিন দুপুরে এভাবে সব কিছু লুট করে নিয়ে গেলে নিরাপর্তা কোথায়? এটাকে চুরি বলা যাবেনা, নিছক ডাকাতি। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং তদন্ত করে দ্রুত অপরাধীদের গ্রেফতার করার আশ্বাস প্রদান করেন। থানা সদরে দিনেদুপুরে এমন দূধর্ষ ডাকাতি হওয়ায় জনসাধারনের মাঝে তিব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অনেকেই প্রশাসনের গাফিলাতিতেই চোর চক্র সক্রিয় হওয়ার সুযোগ পাচ্ছে বলে ক্ষোব প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

কালিগঞ্জ উপজেলা সদরে দিন-দুপুরে দুর্ধর্ষ চুরি

আপডেট সময় : 01:20:15 am, Tuesday, 14 January 2025