সাতক্ষীরা 11:25 am, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান নেতৃত্বে পুনরায় শীর্ষে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 11:31:48 pm, Thursday, 22 June 2023 278 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা কন্ঠ ডেস্কঃ উপজেলা পরিষদের কর্মদক্ষতা মূল্যায়নে সর্বোচ্চ- ৯৮ নাম্বার পেয়ে যৌথভাবে দেশের শীর্ষ স্থান অধিকার করেছে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা পরিষদ। ৩৯২টি উপজেলার মধ্যে কর্মদক্ষতা মূল্যায়নে দেশের ৩২টি জেলা যৌথভাবে ৯৮ নম্বর অর্জন করেছে।

তবে, সাতক্ষীরার মধ্যে একমাত্র উপজেলা হিসেবে কালিগঞ্জ উপজেলা পরিষদ এই নম্বর অর্জন করে জেলার মধ্যেও শ্রেষ্ঠত্ব অর্জন করেছে।স্থানীয় সরকার বিভাগ কর্তৃক সম্প্রতি প্রকাশিত কর্মদক্ষতা মূল্যায়ন ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।সূত্র মতে, কর্মদক্ষতা মূল্যায়নে সাতক্ষীরার আশাশুনি উপজেলা ৫৯,দেবহাটা ৭৪,কলারোয়া ৯৪,কালিগঞ্জ ৯৮, সাতক্ষীরা সদর ৬৮, শ্যামনগর ৯৬ ও তালা ৮৬ নম্বর অর্জন করেছে।

কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি সাঈদ মেহেদী তিনি বলেন”আমি যখন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছিলাম তখন কালিগঞ্জ উপজেলা ৪৯২টি উপজেলার মধ্যে ৪৮৫ নাম্বারে ছিলো।২০২০-২১ অর্থবছরে কর্মদক্ষতা মূল্যায়নে আমরা দেশের ৪৯২টি উপজেলার মধ্যে চতুর্থ স্থান অর্জন করি এবং এবার ৩৯২টি উপজেলার মধ্যে আমরা যৌথভাবে সর্বোচ্চ ৯৮ নম্বর পেয়ে শীর্ষ স্থান অর্জন করেছি।

তিনি আরও বলেন,পুরো অর্জনটাই উপজেলা বাসীর।সেই সাথে আমি দায়িত্ব গ্রহণের পর কর্মরত ইউএনও সরদার মোস্তফা শাহীন, মোজাম্মেল হক রাসেল, রবিউল ইসলাম খন্দকার ও বর্তমান ইউএনও রহিমা সুলতানা বুশরা অত্যন্ত আন্তরিকতার সাথে উপজেলা পরিষদের প্রত্যেকটি কাজকেই এগিয়ে নিয়েছেন।সহযোগিতা করেছেন। সর্বোপরি মাস্টার প্লান অনুযায়ী কালিগঞ্জ উপজেলাকে এগিয়ে নেওয়ার প্রচেষ্টাই এই অর্জনের নেপথ্য কারণ।

প্রসঙ্গতঃ প্রাতিষ্ঠানিক সক্ষমতা, আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক সক্ষমতা, পরিকল্পনা ও বাজেট তৈরির সক্ষমতা এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের সূচকে স্থানীয় সরকার বিভাগ উপজেলা পরিষদের কর্মদক্ষতা মূল্যায়ন করে থাকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান নেতৃত্বে পুনরায় শীর্ষে

আপডেট সময় : 11:31:48 pm, Thursday, 22 June 2023