সাতক্ষীরা 9:04 pm, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

কলারোয়ায় মানবাধিকার সাংবাদিক কল্যাণ সংস্থার অফিস উদ্বোধন ও পরিচিতি সভা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 11:10:51 pm, Saturday, 24 February 2024 240 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা কন্ঠ ডেস্কঃ মানবাধিকার সাংবাদিক কল্যাণ সংস্থার কলারোয়া উপজেলা শাখা অফিস উদ্বোধন ও কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় কলারোয়া পৌর সদরের থানা গেট সংলগ্ন চৌধুরী মার্কেটের দ্বিতীয় তলায় মানবাধিকার সাংবাদিক কল্যাণ সংস্থার অফিস আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে শুভ উদ্বোধন করেন কলারোয়া থানা অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন সংগঠনটির কলারোয়া উপজেলা শাখার সভাপতি ও গ্রাম ডাক্তার আরএমপি ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি কাজী শামসুর রহমান। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করেন নবগঠিত কমিটির সদস্যরা, পরে মানবাধিকার সাংবাদিক কল্যাণ সংস্থার সদস্যদের মাঝে পরিচিতি কার্ড বিতরণ করেন অতিথিরা। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানবাধিকার সাংবাদিক কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মোঃ মাহমুদুল হাসান মাহমুদ, কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ও মানবাধিকার সাংবাদিক কল্যাণ সংস্থার কলারোয়া উপজেলা শাখার উপদেষ্টা ডাঃ শফিকুল ইসলাম, সাতক্ষীরা জেলা মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের সভাপতি ও মানবাধিকার সাংবাদিক কল্যাণ সংস্থার কলারোয়া উপজেলা শাখার উপদেষ্টা এনায়েত খান টুনটু। মানবাধিকার সাংবাদিক কল্যাণ সংস্থার সাতক্ষীরা জেলার সাধারণ সম্পাদক আজগার আলী, জেলা সাংগঠনিক সম্পাদক ডাক্তার মাছুম বিল্লাহ, গ্রাম ডাক্তার আরএমপি ওয়েলফেয়ার সোসাইটির খুলনা বিভাগীয় সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা জেলার সিনিয়র সহ-সভাপতি শেখ মাহবুবুর রহমান প্রমুখ। ‘সর্বস্তরে মানবাধিকার প্রতিষ্ঠা করা’ – এমন লক্ষ্য নিয়ে সাতক্ষীরার কলারোয়ায় বিশিষ্ট ব্যবসায়ী কাজী শামসুর রহমানকে সভাপতি ও সাংবাদিক ফারুক হোসেন রাজকে সাধারণ সম্পাদক এবং মতিয়ার রহমান রুবেলকে সাংগঠনিক সম্পাদক করে মানবাধিকার সাংবাদিক কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মোঃ মাহমুদুল হাসান মাহমুদ স্বাক্ষরিত উপজেলা কমিটির একটি অনুমোদনপত্রে ২১ সদস্য বিশিষ্ট একটি কমিটির সার্বিক কার্যক্রম পরিচালনার জন্য আগামী তিন বছরের জন্য অনুমোদন দিয়েছেন। মানবাধিকার সাংবাদিক কল্যাণ সংস্থা ও গ্রাম ডাক্তার আরএমপি ওয়েলফেয়ার সোসাইটি কলারোয়া উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মানবাধিকার সাংবাদিক কল্যাণ সংস্থার নবগঠিত কলারোয়া উপজেলা শাখা কমিটির সাধারণ সম্পাদক ফারুক হোসেন রাজ। মানবাধিকার সাংবাদিক কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মোঃ মাহমুদুল হাসান মাহমুদ নবগঠিত কলারোয়া উপজেলা কমিটির সকল সদস্য ও উপদেষ্টা মন্ডলীকে শপথ বাক্য পাঠ করান। এ সময় অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও সংগঠনের সদস্যরা বলেন এলাকার সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে থেকে সুন্দর সমাজ গঠনে সহায়তা করে কাজ করবে মানবাধিকার সাংবাদিক কল্যাণ সংস্থার কলারোয়া উপজেলা শাখার প্রতিটি সদস্যবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

কলারোয়ায় মানবাধিকার সাংবাদিক কল্যাণ সংস্থার অফিস উদ্বোধন ও পরিচিতি সভা

আপডেট সময় : 11:10:51 pm, Saturday, 24 February 2024