সাতক্ষীরা 12:40 pm, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

কলারোয়ায় চলাচলের রাস্তা জোর জবরদখল করে বন্ধ করার অভিযোগে আদালতে মামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 09:14:05 pm, Sunday, 16 July 2023 261 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা কন্ঠ ডেস্কঃ সাতক্ষীরার কলারোয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগে আদালতে মামলা দায়ের করা করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। চলাচলের রাস্তার জায়গা দেওয়া নিয়ে দুই প্রতিবেশীর মধ্যে দ্বন্দ্ব চরম আকার ধারণ করেছে। চলে আসা দ্বন্দ্বের জেরে সালিস, সমঝোতা বৈঠক হয়েছে। তবু কোনো সমাধান আসেনি। এর আগেও প্রতিপক্ষ তিন বার রাস্তাটি দখল করে বন্ধ করে দিয়ে ছিল।

আদালতে দায়েরকৃত মামলা সুত্রে জানা গেছে, কলারোয়ার মুরারীকাটি গ্রামের মৃত মীর মতিয়ার রহমানের পুত্র মীর মফিজুল রহমান (৫৮) এর বসত বাড়ির চলাচলের রাস্তাটি গত ১৫ই জুলাই শনিবার সকালে প্রতিপক্ষ একই গ্রামের মৃধা সুজাউদ্দীনের পুত্র মৃধা হেলাল উদ্দিন ও তার পুত্র হুমায়ুন কবির লিটু, স্ত্রী লিলি খাতুন ও নাছির উদ্দীনের স্ত্রী নাছিমা খাতুন সহ অজ্ঞাত আরও ৪/৫ জন সম্পুর্ন অবৈধ ভাবে জোর পূর্বক দখল করে বন্ধ করে দেওয়ার অভিযোগে আজ রবিবার ১৬ই জুলাই সাতক্ষীরার বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কাঃ বিধির ১৪৭ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। আদালত মামলাটি গ্রহণ করে কলারোয়া থানার ওসি কে শান্তি শৃঙ্খলা বজায় এবং তদন্ত করে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছেন। এখন রাস্তাটি বন্ধ করা নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

কলারোয়ায় চলাচলের রাস্তা জোর জবরদখল করে বন্ধ করার অভিযোগে আদালতে মামলা

আপডেট সময় : 09:14:05 pm, Sunday, 16 July 2023