সাতক্ষীরা 11:05 am, Sunday, 29 November 2026
সংবাদ শিরোনাম ::
আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে কালীগঞ্জে বিএনপির পৃথক তিন গ্রুপের বিক্ষোভ সমাবেশ ভোমরা সীমান্তে বিএনপির কঠোর অবস্থান, শেখ হাসিনার প্রত্যাবর্তন ঠেকানোর হুঁশিয়ারি শিক্ষাসামগ্রী বিতরণ ও নতুন নেতৃত্বের প্রত্যয়ে যুব ঐক্য পরিষদের সদর উপজেলা ও পৌরসভা কমিটি গঠন ফিংড়ী এতিমখানা মাদ্রাসার দুর্ভোগ লাঘবে এগিয়ে এলেন রফিকুল ইসলাম, ৩ লাখ টাকায় নির্মাণ শৌচাগার ও অজুখানা কলারোয়ায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের দপ্তর সম্পাদকের শুভ বিবাহ ও বউভাত অনুষ্ঠানেসহকর্মীদের উপস্থিতি আশাশুনিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ভোমরা দিয়ে শেখ হাসিনার প্রবেশের খবর পড়তেই সাতক্ষীরায় বিএনপির মশাল মিছিল কালিগঞ্জে নবাগত ইউএনওর সাথে বিএনপি’র একাংশের শুভেচ্ছা বিনিময় কালিগঞ্জে নবাগত ইউএনও ও এসিল্যান্ডের সাথে বিএনপি নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

কলারোয়ায় অবৈধ মাটি কাটায় তাণ্ডব, সরকারি অনুমতি ছাড়াই চলছে মাটি ব্যবসা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 12:36:39 am, Friday, 3 April 2026 216 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

নিজস্ব প্রতিনিধি:সাতক্ষীরার কলারোয়া উপজেলায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগ উঠেছে এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। এতে করে স্থানীয় পরিবেশ বিপর্যয়ের মুখে পড়েছে এবং জনসাধারণ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ১১ নম্বর দেয়াড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সলিমপুর উত্তর খানপাড়া এলাকার বাসিন্দা মোঃ বাশার খান দীর্ঘদিন ধরে কোনো প্রকার সরকারি অনুমতি ছাড়াই মাটি উত্তোলন করে আসছেন। তিনি প্রতিদিন ট্রাক ও ড্রাম ট্রাক ব্যবহার করে বিভিন্ন স্থানে মাটি বিক্রি করছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এতে করে এলাকার কৃষিজমি ধ্বংস হচ্ছে, রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং পরিবেশের মারাত্মক ক্ষতি সাধিত হচ্ছে। বিশেষ করে বর্ষা মৌসুমে জমি ধসে পড়া ও জলাবদ্ধতার আশঙ্কা বেড়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
অভিযোগে আরও বলা হয়, অভিযুক্ত ব্যক্তি বর্তমানে ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতির দায়িত্বে থাকায় তার প্রভাব খাটিয়ে এলাকায় আধিপত্য বিস্তার করছেন। কেউ তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস পাচ্ছে না। প্রতিবাদ করলে হুমকি-ধামকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ উঠেছে।
এলাকাবাসীর দাবি, প্রশাসনের নীরবতার সুযোগে তিনি বেপরোয়া হয়ে উঠেছেন এবং বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে। তারা দ্রুত তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন জানিয়েছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

কলারোয়ায় অবৈধ মাটি কাটায় তাণ্ডব, সরকারি অনুমতি ছাড়াই চলছে মাটি ব্যবসা

আপডেট সময় : 12:36:39 am, Friday, 3 April 2026