সাতক্ষীরা 1:08 pm, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

কর্মজীবনের ইতি টানলেন সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার অজিত সরকার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 07:41:47 pm, Wednesday, 16 August 2023 258 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা কন্ঠ ডেস্কঃ দীর্ঘ ৩৭ বছরের কর্মজীবন। সুদীর্ঘ কর্মজীবনে বহু কর্মকাণ্ডের শরিক। ৩৭ বছরের কর্মজীবনের ৩৬ বছর দেড় মাস তিনি শিক্ষকতার সাথে জড়িত ছিলেন। ১০ মাস ১৫দিন তিনি সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। এই সাড়ে দশ মাসের কর্মজীবনে শিক্ষা বাতায়নে নতুন পালক যুক্ত করার কাজে ব্যস্ত ছিলেন অজিত সরকার। ২০২২ সালের ২অক্টোবর সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার হিসেবে যোগদানের পর জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানকে ডিজিটালাইজড করে শিক্ষার গুনগত মানোন্নয়নে কাজ করে আসছিলেন তিনি।

অজিত কুমার সরকার বলেন, প্রত্যেকটি স্কুলে মাল্টিমিডিয়া ক্লাস নিশ্চিত, স্কুলে শিক্ষার্থীদের শতভাগ হাজিরা নিশ্চিত করতে প্রত্যেকটি স্কুলের প্রধান শিক্ষককে নির্দেশনা, বাল্য বিবাহ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, শিক্ষার্থীদের আনন্দময় ও চিত্তাকর্ষক পাঠদান নিশ্চিত করতে ব্যবহারিক ক্লাস ও ক্লাসে শিক্ষা উপকরণ ব্যবহারে জোর দেয়া, ঝরেপড়া রোধে নিয়মিত মনিটরিংসহ শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করেছি।

করোনাকালীন সংকট মোকাবিলায় বাল্যবিবাহ প্রতিরোধে জেলার প্রত্যেকটি স্কুলে গিয়ে অভিভাবক ও শিক্ষকদের সাথে মতবিনিময় করেছি। শিক্ষকদের সময়মত প্রতিষ্ঠানে হাজিরা ও শ্রেণি কার্যক্রম পরিচালনার বিষয়ে নিয়মিত মনিটরিং করেছি।

অজিত কুমার সরকার বলেন, ২০২৩ সাল থেকে নতুন কারিকুলাম বাস্তবায়ন হচ্ছে। প্রত্যেক শিক্ষার্থী যেন শিক্ষাজীবন শেষ করে কর্মজীবনের ঠিকানা খুঁজে পায় সেই লক্ষ্যে আমাদের কাজ করতে হবে। শিক্ষার্থীদের দক্ষ, দেশপ্রেমিক, সুনাগরিক ও মানবসম্পদে পরিণত করাই সরকারের লক্ষ্য। এ লক্ষ্য পূরণে সবার আগে সকল শিক্ষা প্রতিষ্ঠানকে ডিজিটালাইজড করে শিক্ষা বাতায়নে নতুন পালক যুক্ত করাই ছিল আমার লক্ষ্য।

১৯৮৬ সালের ৬ জুন শিক্ষকতা পেশায় যোগদান করেন অজিত কুমার সরকার। পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যানলয়ের প্রধান শিক্ষক হিসেবে তিনি দীর্ঘদিন সুনামের সাথে কর্মরত ছিলেন। সাতক্ষীরা জেলার শিক্ষা অফিসার হিসেবে পদায়ন দেওয়ায় তিনি জেলা শিক্ষা অফিসার হিসেবে ২০২২ সালের ২ অক্টোবর যোগদান করেন। সুদীর্ঘ কর্মজীবনের সমাপ্তি টেনে অবশেষে উপস্থিত বিদায়ক্ষণ। বুধবার (১৬ আগস্ট) ছিল অজিত কুমার সরকারের শেষ কর্ম দিবস। তাঁর শেষ কর্মদিবসে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। জেলা শিক্ষা অফিসার অজিত কুমার সরকারকে ক্রেস্ট উপহার দিয়ে আগামী দিনের শুভ কামনা জানান জেলা প্রশাসক। এদিকে প্রিয় শিক্ষা অফিসারের শেষ কর্মদিবসে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এমাদুল ইসলাম, সহকারী শিক্ষক এসএম শহীদুল ইসলাম, বিদ্যোৎসাহী সদস্য মোঃ আবদুল হামিদ বাবু, আবাদেরহাট গার্লস স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুল্লাহ, প্রধান শিক্ষক পার্থ সারথি সেন, পল্লী মঙ্গল স্কুল এ- কলেজের সিনিয়র শিক্ষক মোঃ জাহিদ হাসান টিটুসহ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

কর্মজীবনের ইতি টানলেন সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার অজিত সরকার

আপডেট সময় : 07:41:47 pm, Wednesday, 16 August 2023