সাতক্ষীরা 12:47 pm, Sunday, 29 November 2026
সংবাদ শিরোনাম ::
আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে কালীগঞ্জে বিএনপির পৃথক তিন গ্রুপের বিক্ষোভ সমাবেশ ভোমরা সীমান্তে বিএনপির কঠোর অবস্থান, শেখ হাসিনার প্রত্যাবর্তন ঠেকানোর হুঁশিয়ারি শিক্ষাসামগ্রী বিতরণ ও নতুন নেতৃত্বের প্রত্যয়ে যুব ঐক্য পরিষদের সদর উপজেলা ও পৌরসভা কমিটি গঠন ফিংড়ী এতিমখানা মাদ্রাসার দুর্ভোগ লাঘবে এগিয়ে এলেন রফিকুল ইসলাম, ৩ লাখ টাকায় নির্মাণ শৌচাগার ও অজুখানা কলারোয়ায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের দপ্তর সম্পাদকের শুভ বিবাহ ও বউভাত অনুষ্ঠানেসহকর্মীদের উপস্থিতি আশাশুনিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ভোমরা দিয়ে শেখ হাসিনার প্রবেশের খবর পড়তেই সাতক্ষীরায় বিএনপির মশাল মিছিল কালিগঞ্জে নবাগত ইউএনওর সাথে বিএনপি’র একাংশের শুভেচ্ছা বিনিময় কালিগঞ্জে নবাগত ইউএনও ও এসিল্যান্ডের সাথে বিএনপি নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

একটা গরু দিয়ে ব্রহ্মরাজপুর হাট উদ্বোধন, প্রত্যাশার বিপরীতে হতাশাজনক সূচনা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 12:15:47 am, Wednesday, 20 May 2026 142 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

মোঃ হাফিজুল ইসলাম , সাতক্ষীরা:সাতক্ষীরা সদরের ব্রহ্মরাজপুর এলাকার ডি.বি ইউনাইটেড হাই স্কুল মাঠে আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে গরুর হাটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) বিকালে একটি মাত্র গরু দিয়ে হাটের কার্যক্রম শুরু করা হয়।

হাট কমিটির পক্ষ থেকে জানানো হয়, উদ্বোধনের আগে ব্যাপক প্রচারণা চালানো হয়েছিল। স্থানীয় বাজার এলাকা ছাড়াও আশপাশের এলাকাগুলোতে মাইকিং করা হয়। তবে প্রচারণা সত্ত্বেও প্রথম দিনে প্রত্যাশিত সংখ্যক ক্রেতা-বিক্রেতার উপস্থিতি দেখা যায়নি।

শুরুর দিনে হাটে মাত্র একজন বিক্রেতা তার গরু নিয়ে আসেন। এতে হাটে প্রাথমিকভাবে বেচাকেনার পরিবেশ তৈরি হলেও সার্বিক চিত্র ছিল নীরবতা ও হতাশার। অনেক ক্রেতা গরু না পেয়ে খালি হাতে ফিরে যান বলে জানা গেছে।

ধুলিহর বেড়বাড়ি এলাকার নূর ইসলাম জানান, তিনি প্রায় ১ লাখ ১০ হাজার টাকা দামের আশা করছেন, তবে ক্রেতারা গড়ে প্রায় ১ লাখ টাকা পর্যন্ত দাম বলছেন।

বাজার কমিটির পক্ষ থেকে জানানো হয়, তারা ব্যাপক প্রচারণা চালানোর পরও প্রথম দিনের এমন চিত্র প্রত্যাশা করেননি। তবে তাদের আশা, ঈদুল আজহা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে হাটে গরুর সরবরাহ ও ক্রেতার উপস্থিতি বাড়বে এবং বাজারটি ধীরে ধীরে জমে উঠবে।

হাটে আসা ক্রেতারা জানান, প্রথম দিনে গরুর সংখ্যা খুবই কম থাকায় তারা পছন্দমতো পশু দেখতে পাননি। অনেকেই বলেন, “গরু না থাকায় ঘুরে ফিরে চলে যেতে হয়েছে, পরের দিনগুলোতে গরু বাড়লে আবার আসবো।”

স্থানীয়রা জানান, আগে কখনো এমন পরিবেশ দেখা যায়নি যেখানে হাটের প্রথম দিনেই দূর-দূরান্ত থেকে ক্রেতা-বিক্রেতাদের উপস্থিতিতে উৎসবমুখর পরিস্থিতি তৈরি হতো। কিন্তু এবার প্রথম দিনের চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন; হাটে গরুর উপস্থিতি ছিল খুবই সীমিত এবং ক্রেতা-বিক্রেতার উপস্থিতিও ছিল প্রায় অনুপস্থিত বললেই চলে।

হাট কর্তৃপক্ষ জানায়, হাটটি প্রতিদিন বেলা ২টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। নির্ধারিত সময় অনুযায়ী ক্রেতা-বিক্রেতারা হাটে পশু ক্রয়-বিক্রয়ের সুযোগ পাবেন।

এদিকে বাজারকে আরও সচল ও ক্রেতা-বিক্রেতাদের আগমন বাড়াতে বিকেল থেকে এলাকায় আবারও মাইকিং করা হচ্ছে। আশপাশের গ্রাম ও ইউনিয়নে প্রচারণা জোরদার করা হয়েছে, যাতে আগামী দিনে হাটে গরুর উপস্থিতি ও বেচাকেনা বৃদ্ধি পায়।

স্থানীয়দের মতে, আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে আগামী দিনে হাটটি ধীরে ধীরে জমে উঠবে এবং বেচাকেনা স্বাভাবিক গতিতে ফিরবে

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

একটা গরু দিয়ে ব্রহ্মরাজপুর হাট উদ্বোধন, প্রত্যাশার বিপরীতে হতাশাজনক সূচনা

আপডেট সময় : 12:15:47 am, Wednesday, 20 May 2026