এক গাড়ি চালকের দাপটে দিশেহারা পাউবোর কর্মকর্তারা
- আপডেট সময় : 10:47:57 am, Friday, 18 August 2023 237 300 বার পড়া হয়েছে

শেখ ইলিয়াস হোসেন:পানি সম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সাতক্ষীরা জেলা। প্রাকৃতিক দূর্যোগের কাছে বিধ্বস্ত এই জেলার পাউবো প্রশাসনও এক গাড়ি চালকের দাপটে দিশেহারা।
জানা গেছে, গাড়ি চালকের নাম শেখ কামরুজ্জামান। একটা সময়ে রাধুনির কাজ করলেও তিনি এখন গাড়ি চালক। কাগজে কলমে রাধুনি তবে বাস্তবে তিনি একজন প্রভাবশালী ঠিকাদার। ছেলের নামে ঠিকাদারি লাইসেন্স নিয়ে পুরো উন্নয়ন কাজের নিয়ন্ত্রণ এখন কামরুজ্জামানের হাতে। অভিযোগ রয়েছে কামরুজ্জামানের সঙ্গে কয়েকজন কর্মকর্তার যোগসাজশে দিনের পর দিন চলছে এই অনিয়ম।
সাতক্ষীরার পাউবো-১ কার্যালয় সূত্রে জানা গেছে, সাতক্ষীরা জেলার উন্নয়নের জন্য সরকার কয়েকশত কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে জলাবদ্ধতা নিষ্কাশন ও টেকসই বেড়ীবাঁধ নির্মান করার জন্য। প্রধানমন্ত্রীর এই ডেল্টা প্ল্যানের কাজ বাস্তবায়নে বাঁধা গাড়ি চালক শেখ কামরুজ্জামান।তার স্বেচ্ছাচারিতা, ঠিকাদারী ব্যবসাসহ, অনিয়মের কারণে তালগোল পেকে আছে।
অভিযোগ রয়েছে, কামরুজ্জামানের সাতক্ষীরা পাউবো-১ এ তার পদ না থাকলেও ডিভিশনে নিজ জেলা সাতক্ষীরাতে ২২ বছরেরও অধিক সময় চাকরী করছেন। ফলে অফিসে একক রামরাজত্ব কায়েম করছেন। রাধনি পদে চাকরি করলেও নিজে রান্নার কাজ করেন না। তার কাজ করেন পিয়ন গোপাল ও মোবারক।
গাড়ি চালকের দখলে চেয়ার-টেবিল ও আলমারি: পাউবো -১ অফিসে কর্মরত কয়েকজন কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, কামরুজ্জামান রাধনি হলে কাজ করেন গাড়িচালকের। কিন্তু তিনিই আবার অফিসের চেয়ার-টেবিলসহ অন্তত ১০টি আলমারি দখল করেছেন। আর এতে সহযোগী হিসেবে কাজ করছেন পাউবো-১ এর হিসাব করনিক শফিকুল ইসলাম। সরকারি অফিসের আসবাবপত্র দখল করে সেখানে বসেই ঠিকাদারী ব্যবসা করে যাচ্ছেন কামরুজ্জামান। তার ঠিকাদারী লাইসেন্স এর নাম- মেসার্স রাফিদ এন্টারপ্রাইজ। রাফিদ তার ছেলে। এই লাইসেন্স দিয়ে নির্বাহী প্রকৌশলী মো আবুল খায়েরের সময়ে একাধিক ডিপিএম কাজ পেয়েছে কামরুজ্জামান। এক পায়ে সমস্যা নিয়ে গাড়িচালক না হয়েও ঠিকাদারী ব্যবসা ও গাড়ির তেল চুরি করার জন্য ঝুঁকি নিয়ে অফিসের গাড়ি চালিয়ে যাচ্ছে কামরুজ্জামান। কামরুজ্জামানের অন্যতম সহযোগী ক্যাশিয়ার শফিকুল ইসলামও সাতক্ষীরার স্থানীয়। সব কিছু দেখেও নীরব সাতক্ষীরা পাউবো প্রশাসন। দিন দিন আরো বেশি বেপরোয়া হয়ে উঠেছে সরকারি গাড়ি চালক।
সাতক্ষীরা থেকে কামরুজ্জামানকে একাধিকবার বদলি করা হলেও টাকার জোরে বারবার তা বাতিল হয়ে যায়। সাতক্ষীরাতে যোগদানের পরেই রীতিমতো আঙুল ফুলে কলা গাছ হয়েছেন কামরুজ্জামান। শহরের ইটাগাছা ওয়াপদার মোড় হতে পশ্চিম দিকে আনুমানিক ২০০ মিটার দূরে ২(দুই) কোটি টাকা মূল্যের পাঁচতলা ফাউন্ডেশন বাড়ির প্রথম তলার কাজ শেষ। সাতক্ষীরার বিভিন্ন শাখায় লক্ষ লক্ষ টাকার একাধিক ব্যাংক হিসাব ও ডিপিএস আছে তার স্ত্রী রেখা জামান ও নিজ নামে। স্থানীয় কয়েকজন স্টাফকে নিয়ে একটি কঠিন সিন্ডিকেট আছে তার সাতক্ষীরা পাউবো-১ও ২ এ। ২০১৮ হতে ২০২২ সালে সাবেক নির্বাহী প্রকৌশলী মো: আবুল খায়েরের যোগসাজশে বোর্ডের অনুমতি ছাড়াই ভোমরা ও বেনাপোল স্থলবন্দর দিয়ে একাধিক বার ভারত ভ্রমণ করেছে কামরুজ্জামান। একাধিক বার নিউজ হলেও তার বিরুদ্ধে কোন বিভাগীয় ব্যবস্থা নেয়নি পাউবো প্রশাসন। টাকার জোরে বারবার রীতিমতো তার সব অন্যায় ধামাচাপা পড়ে যায়। সাতক্ষীরা বিখ্যাত চিংড়ি, আম ও সুন্দরবনের মধু পাঠিয়ে উপরমহলকে ভুলিয়ে কামরুজ্জামান। সাতক্ষীরা পাউবোতে থেমে নেই তার ঠিকাদারী ও সাবঠিকাদারী ব্যবসা। এক রাধুনির কব্জায় সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড।
তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে জানতে নানাভাবে কামরুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি তাতে সাড়াদেন নি।
কামরুজ্জামানের স্বেচ্ছাচারিতা ও অনিয়মের বিষয়ে জানতে চাইলে পাউবোর নির্বাহী প্রকৌশলী মোঃ সালাউদ্দিন মোবাইলে বলেন, আমি অল্প সময়ে এসেছি, আসার পরে তার বিরুদ্ধে অনেক কথা শুনেছি, তাকে জিজ্ঞাসা করা হয় তিনি এত ২০ বছর কিভাবে আছেন? ছোট পোস্টে কাজ করে এরা থাকতেই পারে।
তিনি আরও বলেন, তার বিরুদ্ধে অনিমের অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নিব।

























