উপজেলার বুধহাটা ইউনিয়নে কৃষি সম্প্রসারন অধিদপ্তরের বিভিন্ন প্রদর্শনী পরিদর্শন
- আপডেট সময় : 11:26:43 am, Thursday, 29 December 2022 452 300 বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার মোঃ আজগার আলীঃ সাতক্ষীরা আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নে কৃষি সম্প্রসারন অধিদপ্তরের বিভিন্ন প্রদর্শনী পরিদর্শন করা হয়েছে। মঙ্গলবার উপজেলা কৃষি বিভাগের উপ সহকারী কৃষি অফিসার রফিকুল ইসলাম প্রদর্শনী পরিদর্শন ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।
ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন ও অভিযোজন প্রকল্পের আওতায় বুধহাটা গ্রামের মনিরুল ইসলাম বিএসআরআই ৪২ জাতের আখের সাথে সাথী ফসল হিসাবে আলতা পট্টি জাতের লালশাক চাষ করেছেন। একই গ্রামের রবিউল ইসলাম সূর্যমুখী প্রদর্শণী ক্ষেতে চাষবাদ করেছেন।
গোপালগঞ্জ, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় শ্বেতপুর গ্রামের দাউদ হোসেন বারি সরিষা-১৪, আকবর আলী ঢালী বিনা চিনাবাদাম ৮ চাষ করেছেন। বাংলাদেশ গম গবেষণা কর্তৃক আল আমিন ঢালী এবং মিজানুর ঢালীর বারি গম ২৫ প্রদর্শণী ক্ষেতে চাষ করেছেন। এসব প্রদর্শনী এবং রবি মৌসুমে প্রণোদনার আওতায় বারি সরিষা ১৪ পরিদর্শন করেন উপ-সহকারী কৃষি অফিসার রফিকুল ইসলাম। এ সময় তিনি পরিদর্শনের পাশাপাশি রোগ ও পোকামাকড় দমনে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।





























