সাতক্ষীরা 10:26 pm, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

উপকূল দিবস উদযাপন উপলক্ষে বিপর্যস্ত উপকূল সুরক্ষার দাবিতে বিক্ষোভ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 03:30:21 am, Monday, 13 November 2023 598 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা কন্ঠ ডেস্ক:সাতক্ষীরা শ্যামনগরের যুবরা প্রস্তাবিত উপকূল দিবস উদযাপন উপলক্ষে জলবায়ু সংকটে বিপর্যস্ত উপকূল সুরক্ষার দাবিতে বিক্ষোভ কর্মসূচি করে।

আজ রবিবার ১২ই নভেম্বর সকালে শ্যামনগরের কাশিমাড়ি ইউনিয়নের ঝাঁপালী খোলপেটুয়া নদীর পাড়ে গবেষণা প্রতিষ্ঠান বারসিকের সহযোগিতায় কোস্টাল ইয়ুথ নেটওয়ার্ক, সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিম(এসএসএসটি) ও উপকূলীয় শিক্ষা বৈচিত্র্য উন্নয়ন সংস্থা (সিডিও), সাংবাদিক এবং স্থানীয় জনগোষ্টীসমূহ এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে।

এসময় কোস্টাল ইয়ুথ নেটওয়ার্কের সভাপতি মোঃ রাইসুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিডিও ইয়ুথ টিমের আহবায়ক মোঃ হাফিজুর রহমান এবং এসএসএসটি যুব টিমের মোঃ সাইদুল ইসলাম, বারসিক’র বরষা গাইন, আলতাফ হোসেনসহ প্রমুখ।

বক্তারা বলেন, উপকূলের প্রায় ৫ কোটি মানুষ প্রতিনিযত বহুমুখী দুর্যোগের সঙ্গে বসবাস করেন। জলোচ্ছ্বাস, নদীভাঙ্গন, ঘূর্ণিঝড় এবং লবনাক্ততাসহ বিভিন্ন ভয়াল দুর্যোগ নিয়ে দুর্বিসহ জীবন অতিবাহিত করেন উপকূলের মানুষ। আগে আমাদের এলাকায় অনেক বছর পর পর দুর্যোগ হতো কিন্তু এখন প্রতিমাসে দুর্যোগের কবলে পড়ি। আমরা আর দুর্যোগ চাই না, জলবায়ুর সুবিচার চাই, জলবায়ু পরিবর্তনের জন্য আমাদের দেশ ও দেশের মানুষ দায়ী নই, তবে আমাদের কেন বার বার ক্ষতির সম্মুখীন হতে হয়। আসন্ন জলবায়ু সম্মেলনে বিশ্বনেতাদের কাছে আমরা আমাদের ক্ষতিপূরণের দাবি জানিয়ে জলবায়ু তহবিল সুনিশ্চিত চাই। আমরা সুস্থভাবে বাঁচতে চাই। জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী দেশগুলোর নিকট থেকে জলবায়ু নায্যতার দাবীসমূহ আমাদের সরকারের মাধ্যমে বিশ্বের ধনী দেশগুলোর কাছে পৌচ্ছে দিতে চাই।

উপকূল সুরক্ষায় যুব ও স্থানীয় জনগোষ্ঠীর ১০ দফা দাবি সমূহ:

১) ১২ নভেম্বরকে উপকূল দিবস হিসাবে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করতে হবে।
২) টেকসই বেড়িবাঁধ নির্মাণ, রক্ষণাবেক্ষণ ও পুর্ননির্মাণ করতে হবে।
৩) উপকূলীয় এলাকার জন্য সরকারি সেবায় সুপেয় পানি নিশ্চিত করা ও টেকসই ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৪) উপকূলবাসীর জন্য স্বাস্থ্য সুরক্ষা ও উপকূলীয় অঞ্চলের জন্য পর্যাপ্ত সাইক্লোন সেন্টারের ব্যবস্থা করতে হবে।
৫) উপকূলীয় উন্নয়ন বোর্ড গঠন করতে হবে।
৬) দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলকে দূর্যোগ প্রবণ এলাকা ঘোষণা করতে হবে।
৭) জাতীয় বাজেট উপকূলের জন্য বিশেষ বরাদ্দ প্রদান করতে হবে।
৮) দূর্যোগ মোকাবেলায় স্থানীয় সরকারকে জাতীয়ভাবে বিশেষ বরাদ্দ দিতে হবে।
৯) কৃষি জমি ও চিৎড়ি চাষের জন্য আলাদা-আলাদা অর্থনৈতিক জোন তৈরি করতে হবে।
১০) সরকারি ভাবে বৃক্ষরোপণ ও সুন্দরবন ও তার জীব বৈচিত্র্য সুরক্ষায় কার্যকারী পদক্ষেপ গ্রহণ করতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

উপকূল দিবস উদযাপন উপলক্ষে বিপর্যস্ত উপকূল সুরক্ষার দাবিতে বিক্ষোভ

আপডেট সময় : 03:30:21 am, Monday, 13 November 2023