সাতক্ষীরা 10:55 am, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

উনারা ২৯ বছর দেশের জন্য কী করেছেন: মুক্তিযুদ্ধমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 07:43:16 am, Thursday, 30 December 2021 560 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেলক হক বলেছেন, ব্ঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার কন্যা শেখ হাসিনা মিলে দেশ শাসন করেছেন মাত্র ২১ বছর। আর বাকিরা ২৯ বছর শাসন করেছেন। আপনারা দেখেন, আমরা কী করেছি, আর উনারা ২৯ বছর দেশের জন্য কী করেছেন। এই হিসাব করলেই বোঝা যাবে দেশ প্রতিষ্ঠিত হোক এটা তারা চান নাই।

বুধবার রাতে রাজধানীর তেজগাঁওয়ের সড়ক ভবন মিলনায়তনে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষ্যে বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) কার্যালয় এই অনুষ্ঠানের আয়োজন করে।

মুক্তিযুদ্ধমন্ত্রী বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ক্ষমতায় থাকাকালীন বিরোধী দলে থেকে শেখ হাসিনা বলেছিলেন কৃষিতে ভর্তুকি দেওয়ার জন্য। তখন খালেদা জিয়া বলেছিলেন আমরা যদি খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হই, তাহলে বিশ্ব থেকে রিলিফ ও সহযোগিতা পাব না।

তিনি বলেন, পাকিস্তান একটা ব্যর্থ দেশ, তারা চায় বাংলাদেশকেও ব্যর্থ দেশ হিসেবে পরিণত করার জন্য। যে আমেরিকা এক সময় বাংলাদেশকে ‘বটমলেস বাস্কেট’ বলেছিল, সেই দেশের প্রেসিডেন্ট বারাক ওবামাই কেনিয়া গিয়ে বলেছেন, তোমরা শেখ হাসিনাকে অনুসরণ করো, বাংলাদেশকে রোল মডেল মানো।

‘বিশ্ব নেতারা বাংলাদেশকে ২৬ বার সম্মাননা দিয়েছেন। কিন্তু অন্য যারা ক্ষমতায় ছিলেন, তারা কিছুই আনতে পারে নাই। বরং তার চারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছেন।’

মোজাম্মেলক হক আরও বলেন, আমরা তো রাজনৈতিক মুক্তির ক্ষেত্রে পাকিস্তান আমলেও স্বাধীন ছিলাম। কিন্তু আমরা এখন চাই অর্থনৈতিক মুক্তি। আমরা অনেক কিছুতেই এগিয়ে গেছি। কিন্তু কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারিনি। কারণ ২৯ বছর দেশটাকে অন্যেরা খেয়েছে।

‘পাকিস্তান আমল ২৩ বছর ছিল। আবার স্বাধীনতার পর তাদের দোসররাও ২৯ বছর খেয়েছে। সেই জায়গা থেকে চাইলেই মুক্তি পাওয়া বা এই শেকড় উপড়ে না ফেলা সহজ নয়।’

বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন নিয়ে মুক্তিযুদ্ধমন্ত্রী বলেন, বাঙালির মুক্তির জন্য ১৯৪৮ সালের ৪ জানুয়ারি তিনি ছাত্রলীগ প্রতিষ্ঠার মধ্য দিয়ে জনগণের মুক্তির আন্দোলন শুরু করেছিলেন। অনেকেই বলেন, বঙ্গবন্ধু তো চাইলেই ৭ মার্চ স্বাধীনতার ঘোষণা দিতে পারতেন। কিন্তু ওই সময়ে যদি তিনি ঘোষণা দিতেন, তাহলে বিশ্ব বলতো, এটা বিচ্ছিন্নতাবাদ আন্দোলন। কিন্তু তিনি তা করেননি। তিনি দেখলেন বিশ্ব জনমত আমাদের পক্ষে কিনা। যখন আমাদের পক্ষে আসলো তখনই আমরা যুদ্ধে ঝাপিয়ে পড়লাম। তখন বিশ্ব আমাদের পক্ষে ছিল। বঙ্গবন্ধু ছিলেন একজন বিশ্ব নেতা।

তিনি বলেন, স্বাধীনতার পর বঙ্গবন্ধু বিদেশে গিয়ে বাংলায় বক্তৃতা করলেন। তিনি জাতিসংঘে গিয়ে বলেননি আমাকে ভিক্ষা দেন। তিনি বিশ্ব নেতাদের সামনে মাথা উঁচু করে বক্তৃতা দিয়েছেন। তিনি বলেছেন, আপনারা অস্ত্র প্রতিযোগিতা বন্ধ করে মানুষের পেছনে ব্যয় করেন। বিশ্ব দুই ভাগে বিভক্ত। শাসক ও শোষিত। আমি শোষিতের পক্ষে।

মোজাম্মেল হক আরও বলেন, করোনা মহামারির কারণে আমাদের একটা পরিকল্পনা ছিল। বিশ্বর কাছে বঙ্গবন্ধুর নেতৃত্বকে তুলে ধরার। কিন্তু তা পারা যায়নি। বঙ্গবন্ধু চেয়েছিলেন দেশের মানুষের মুক্তি। আমিরা যেন তার কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সেই স্বপ্ন বাস্তবায়ন করে দেশকে সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে পারি এই হোক শপথ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. আবদুস সবুর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) মোহাম্মদ মুসলিম চৌধুরী।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সিএজি মাসুদ আহমেদ, সিজিএ নুরুল ইসলাম, ডিসিএজি (সিনিয়র) মো. মাহবুবুল হক, অতিরিক্ত সচিব দেওয়ান সাইদুল হাসান, সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজক কমিটির আহ্বায়ক সিনিয়র অর্থ নিয়ন্ত্রক (প্রতিরক্ষা ক্রয়) ডা. তানজিনা ইসলামসহ অডিট অ্যান্ড অ্যাকাউন্টস বিভাগেরর অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

উনারা ২৯ বছর দেশের জন্য কী করেছেন: মুক্তিযুদ্ধমন্ত্রী

আপডেট সময় : 07:43:16 am, Thursday, 30 December 2021