সাতক্ষীরা 4:42 pm, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

আশাশুনির দরগাহপুরে স্বতন্ত্র প্রার্থী ডাঃ শহিদুল আলমের গণসংযোগ ও পথসভা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 09:45:42 pm, Wednesday, 4 February 2026 237 300 বার পড়া হয়েছে
Khandakarit.com
আশাশুনি প্রতিনিধি:  সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনে স্বতন্ত্র এমপি প্রার্থী ডাঃ শহিদুল আলমের পক্ষে আগত রোগিদের ফ্রি চিকিৎসা, গণসংযোগ ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ জানুয়ারী) স্বতন্ত্র প্রার্থীর ‘বল’ প্রতীকে ভোট প্রার্থনা করে এ নির্বাচনী গণসংযোগ ও পথ সভার আয়োজন করা হয়।
কার্যক্রমের শুরুতে দুপুর ১২ টায় দরগাহপুর ইউনিয়ন পরিষদের সামনে নির্বাচনী পথ সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জুলফিকর হায়দারের সভাপতিত্বে ও শেখ ইয়াদ আলীর সঞ্চালনায় পথ সভায় বক্তব্য রাখেন ও অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক নেতা নূরুল হক খোকন, খাইরুল আহসান, জুলফিকার আলী জুলি, সাবেক ছাত্রদল সভাপতি পলাশ, সাধারণ সম্পাদক সবুজ, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আঃ হান্নান, সাবেক মেম্বর আঃ করিম ঢালী, সাবেক মেম্বর নজরুল ইসলাম,দরগাহপুর ইউ ইউপি মেম্বর আব্দুল কাদের, সাবেক মেম্বর শাহ আলম বাচ্চু, সাবেক মেম্বর মুজিবুর রহমান, মেম্বর আব্দুল বারী, বিএনপি সদস্য আব্দুল মাজেদ, ইউপি সদস্য আব্দুল লতিফ মোড়ল, যুবদলের সাবেক সহ-সভাপতি আবদার হোসেন, ওয়ার্ড  বিএনপি সভাপতি আব্দুস  সাত্তার, সাধারণ সম্পাদক আইয়ুব আলী, ওয়ার্ড সাধারণ সম্পাদক আল আমিন, সভাপতি জুবায়ের হোসেন, সাধারণ সম্পাদক শেখ দিদারুল হক, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম, সাবেক ছাত্রদল নেতা রাজমিনুর রাজু, দরগাহপুর ইউনিয়ন ছাত্রদল সভাপতি তামিম শাহরিয়ার, সাধারণ সম্পাদক জামাল হোসেন প্রমুক নেতাকর্মী।
খায়রুল আহসান তার বক্তব্যে বলেন, আমরা রাজনীতি করি জনগণের সেবা করার লক্ষ্যে, ডাঃ শহিদুল আলম জনগনের সেবা করে গরীবের ডাক্তার হিসাবে সুপরিচিত হয়েছেন। আমাদের দেখতে হবে আসনের অন্য প্রার্থীরা জনগণের জন্যে কি সেবা করেছেন, ভেবে চিন্তে দেখে যোগ্য ব্যক্তিকে ভোট দিতে হবে।
এমপি প্রার্থী ডাঃ শহিদুল আলম তার বক্তব্যে বলেন, দেশের পরিবর্তন আনতে হলে সৎ প্রার্থীকে ভোট দেওয়া দরকার। সেবক হিসাবে যিনি কাজ করে এসেছেন, জনগনের সেবক হিসাবে যিনি কাজ করতে পারবেন তাকে ভোট দিয়ে দেশের উন্নয়নে সহযোগিতা করতে হবে। তিনি বলেন, দেশ পরিচালনার স্বার্থে সৎ ব্যক্তিকে ভোট দিতে হবে। আমি এলাকার স্থায়ী বেড়ী বাঁধ নির্মান, সুপেয় পানির নিশ্চয়তা, স্বাস্থ্য সেবা, সড়ক উন্নয়নসহ সকল উন্নয়নমূলক কাজে যথা সাধ্য চেষ্টা করে যাব বলে তিনি ওয়াদা প্রকাশ করেন।
গরীবের ডাক্তার খ্যাত ডাঃ শহিদুল আলম দরগাহপুর পথ সভা শেষে নির্বাচনী অফিসে প্রায় দু’ঘন্টা আগত রোগিদের চিকিৎসা সেবা প্রদান করেন। তিনি শতাধিক রোগির সাথে কথা বলেন এবং চিকিৎসা সেবা প্রদান করেন। বিকালে খরিয়াটি বাজারে পথ সভায় আলোচনা রাখেন এবং হোসেনপুর বাজার ও শ্রীধরপুর বাজারে গনসংযোগ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

আশাশুনির দরগাহপুরে স্বতন্ত্র প্রার্থী ডাঃ শহিদুল আলমের গণসংযোগ ও পথসভা

আপডেট সময় : 09:45:42 pm, Wednesday, 4 February 2026