সাতক্ষীরা 1:36 pm, Sunday, 29 November 2026
সংবাদ শিরোনাম ::
আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে কালীগঞ্জে বিএনপির পৃথক তিন গ্রুপের বিক্ষোভ সমাবেশ ভোমরা সীমান্তে বিএনপির কঠোর অবস্থান, শেখ হাসিনার প্রত্যাবর্তন ঠেকানোর হুঁশিয়ারি শিক্ষাসামগ্রী বিতরণ ও নতুন নেতৃত্বের প্রত্যয়ে যুব ঐক্য পরিষদের সদর উপজেলা ও পৌরসভা কমিটি গঠন ফিংড়ী এতিমখানা মাদ্রাসার দুর্ভোগ লাঘবে এগিয়ে এলেন রফিকুল ইসলাম, ৩ লাখ টাকায় নির্মাণ শৌচাগার ও অজুখানা কলারোয়ায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের দপ্তর সম্পাদকের শুভ বিবাহ ও বউভাত অনুষ্ঠানেসহকর্মীদের উপস্থিতি আশাশুনিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ভোমরা দিয়ে শেখ হাসিনার প্রবেশের খবর পড়তেই সাতক্ষীরায় বিএনপির মশাল মিছিল কালিগঞ্জে নবাগত ইউএনওর সাথে বিএনপি’র একাংশের শুভেচ্ছা বিনিময় কালিগঞ্জে নবাগত ইউএনও ও এসিল্যান্ডের সাথে বিএনপি নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

আশাশুনিতে প্রকাশ্যে বালি উত্তোলন: প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে সক্রিয় প্রভাবশালী চক্র

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 12:03:23 am, Wednesday, 29 April 2026 127 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

ড্রেজার মেশিনে বেতনা নদী থেকে বালি তোলায় পরিবেশগত ঝুঁকি, উদ্বিগ্ন স্থানীয়রা

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের গাবতলা বাজার সংলগ্ন বেতনা নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে প্রকাশ্যে অবৈধভাবে বালি উত্তোলনের অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর আনুমানিক ২টার দিকে সরেজমিনে দেখা যায়, ফয়জুল নামে এক ব্যক্তি ড্রেজার মেশিন ব্যবহার করে নদীর তলদেশ থেকে বালি উত্তোলন করছেন। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে নিয়মিত এভাবে অবৈধ বালি উত্তোলন করে আসছে।
এলাকাবাসীর দাবি, অব্যাহত বালি উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে এবং আশপাশের ফসলি জমি ও বসতবাড়ি ভাঙনের ঝুঁকিতে পড়ছে। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত ফয়জুলের কাছে জানতে চাইলে তিনি বলেন, “সরকারি জায়গা থেকে বালি তুলতে কারো অনুমতি লাগে না”—এমন মন্তব্য করে তিনি তার কার্যক্রম চালিয়ে যাওয়ার ইঙ্গিত দেন।
বিষয়টি নিয়ে বুধহাটা ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা মো. রফিকুল ইসলামের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, অভিযোগটি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে এবং দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে এলাকাবাসী প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করে বলেন, অবৈধ বালি উত্তোলন বন্ধে কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে পরিবেশের মারাত্মক ক্ষতি হওয়ার পাশাপাশি আইনের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও ক্ষুণ্ন হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

আশাশুনিতে প্রকাশ্যে বালি উত্তোলন: প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে সক্রিয় প্রভাবশালী চক্র

আপডেট সময় : 12:03:23 am, Wednesday, 29 April 2026