সাতক্ষীরা 12:41 pm, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

আকস্মিক শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে সাতক্ষীরা ডিসি উপস্থিত নেই কোন শিক্ষক শিক্ষার্থী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 11:07:17 pm, Tuesday, 12 November 2024 187 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা কণ্ঠ : সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাংগা ইসলামিয়া ফাজিল মাদরাসায় আকস্মিক পরিদর্শনে গিয়ে কোনো শিক্ষক বা শিক্ষার্থীকে দেখতে পাননি সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। পরে এক অফিস স্টাফকে উপস্থিত পেয়ে জিজ্ঞাসাবাদে তিনি জানতে পারেন মাদরাসা ছুটি হয়ে গেছে। পরে তিনি অফিস কক্ষ খুলে দেন। মাদরাসা পরিদর্শন রেজিস্টার দেখতে চাইলে তা তালাবদ্ধ আছে এবং চাবি সুপারের কাছে আছে বলেও জানায় ওই অফিস স্টাফ। এসময় জেলা প্রশাসক হাজিরা খাতায় পরিদর্শন মন্তব্য লিপিবদ্ধ করে মাদরাসা ত্যাগ করেন।

একই সঙ্গে সাতক্ষীরা সদরের বিনেরপোতা অ্যাডভোকেট আব্দুর রহমান কলেজ আকস্মিক পরিদর্শনে যান জেলা প্রশাসক। সেখানে হাজিরা খাতা পরীক্ষান্তে বেশ কয়েকজন শিক্ষককে বিনা অনুমতিতে অনুপস্থিত দেখতে পান। তবে রুটিন মোতাবেক কোনো শ্রেণিতে পাঠদান কার্যক্রম পরিচালিত হচ্ছিল না। কোনো শ্রেণিকক্ষে কাঙ্ক্ষিত ছাত্রছাত্রী দেখতে পাননি তিনি। এমনকি এ বিষয়ে উপস্থিত শিক্ষকরা সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হন।

শিক্ষা প্রতিষ্ঠানের এমন দূরাবস্থা দেখে সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ অসন্তোষ প্রকাশ করে বলেন, শিক্ষকদের দায়িত্বহীনতা ও কর্তব্যে অবহেলার কারণে শিক্ষার মান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং সরকারি অর্থের অপচয় হচ্ছে। এ অবস্থা চলতে থাকলে জাতি প্রকৃত শিক্ষার সুফল থেকে বঞ্চিত হবে। এইসব শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করবেন বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

আকস্মিক শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে সাতক্ষীরা ডিসি উপস্থিত নেই কোন শিক্ষক শিক্ষার্থী

আপডেট সময় : 11:07:17 pm, Tuesday, 12 November 2024