সাতক্ষীরা 1:57 am, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 10:29:40 pm, Friday, 6 November 2026 44 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরার দেবহাটা উপজেলায় বাংলাদেশ যুব ঐক্য পরিষদের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) বিকেল ৩টায় পারুলিয়া সাগরহাট মাধ্যমিক বিদ্যালয় (সাইক্লোন সেন্টার) প্রাঙ্গণে বাংলাদেশ যুব ঐক্য পরিষদ দেবহাটা উপজেলা শাখার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে দীপংকর ঘোষকে আহ্বায়ক এবং বাপ্পা দাসকে সদস্য সচিব করে ২১ সদস্যবিশিষ্ট উপজেলা কমিটি গঠন করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার আহ্বায়ক শ্রী অমিত কুমার ঘোষ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ দেবহাটা উপজেলা শাখার সভাপতি শ্রী চন্দ্রকান্ত মল্লিক। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক শ্রী অজয় কুমার ঘোষ ও সাংগঠনিক সম্পাদক শ্রী অসীম কুমার ঘোষ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ যুব ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সদস্য সচিব শ্রী অরবিন্দ কর্মকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী বিপ্লব কান্তি মণ্ডল, শ্রী গোপাল কুমার সরকার ও শ্রী গোপাল গোস্বামী গাজীরহাট দূর্গা মন্দির কমিটির সাধারণ সম্পাদক অলোক সরকার। এছাড়া সমাবেশে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, সাতক্ষীরা হবে সম্প্রীতি, শান্তি, ন্যায়বিচার ও সহাবস্থানের জনপদ। এ জেলায় কোনো চাঁদাবাজ, ভূমিদস্যু কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ডের স্থান হবে না। অন্যায়, অনিয়ম, বৈষম্য ও সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে যুবসমাজকে ঐক্যবদ্ধ হতে হবে।
প্রধান অতিথি শ্রী অমিত কুমার ঘোষ বলেন, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ কোনো বিভেদ বা বিদ্বেষ করে না; বরং ন্যায়, মানবিকতা, অধিকার ও সম্প্রীতিতে বিশ্বাস করে। সাতক্ষীরার মাটিতে কোনো ধর্মের মানুষ যেন ভয়, বৈষম্য কিংবা নিরাপত্তাহীনতার মধ্যে বসবাস না করেন, সেটি নিশ্চিত করতে আমরা কাজ করতে চাই। বিশেষ করে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের ধর্মীয় অধিকার, জানমাল, সম্পদ ও সামাজিক মর্যাদা রক্ষায় যুব ঐক্য পরিষদ সর্বদা সোচ্চার থাকবে।
তিনি আরও বলেন, চাঁদাবাজি, ভূমিদখল, দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের অবস্থান হবে স্পষ্ট ও আপসহীন। তবে আমাদের সংগ্রাম হবে শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও আইনসম্মত। আমরা কারও প্রতিপক্ষ হতে চাই না; আমরা অন্যায়ের প্রতিপক্ষ, মানবতার পক্ষে এবং অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বলেন, দেবহাটা উপজেলায় যুবসমাজকে সংগঠিত করে সামাজিক উন্নয়ন, মানবিক কর্মকাণ্ড, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং যেকোনো অন্যায়-অবিচারের বিরুদ্ধে সম্মিলিতভাবে কাজ করা হবে।
সমাবেশে বক্তারা নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে বলেন, একটি শক্তিশালী, মানবিক ও আদর্শনিষ্ঠ যুবসমাজই পারে সাম্প্রদায়িক সম্প্রীতি, সামাজিক ন্যায়বিচার ও নিরাপদ সাতক্ষীরা গড়ে তুলতে।
তাদের প্রত্যয়—ধর্ম যার যার, রাষ্ট্র সবার; অধিকার সবার, নিরাপত্তা সবার। ঐক্য, সাহস ও মানবিকতার শক্তিতে গড়ে উঠুক সম্প্রীতির সাতক্ষীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ

আপডেট সময় : 10:29:40 pm, Friday, 6 November 2026