সাতক্ষীরা 3:02 pm, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

রুহিয়ায় নেই গণশৌচাগার,বিপাকে পড়ছেন সাধারণ জনগণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 10:44:37 pm, Sunday, 26 February 2023 404 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

বিমল চন্দ্র ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
শিক্ষা, চিকিৎসা, রেলপথ, ব্যবসাসহ বিভিন্ন দিক দিয়ে ঠাকুরগাঁওয়ের একটি ঐতিহাসিক এলাকা রুহিয়া থানা শহর।
ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানা শহরে প্রতিদিন যাতায়াত করে অন্তত লক্ষাধিক মানুষ।
থানা শহরটিতে প্রবেশের প্রধান পথ জেলা শহর ঠাকুরগাঁও -রুহিয়া – আটোয়ারী এই তিন এলাকার কেন্দ্র বিন্দু হল রুহিয়া চৌরাস্তা।
থানা শহরের বাইরের বিভিন্ন অঞ্চলের মানুষ গন্তব্যস্থলের যানবাহনে ওঠানামা করে। অথচ সেই রুহিয়া চৌরাস্তায় জনসাধারণের জন্য গণশৌচাগার নেই। এতে বিপাকে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। সব চাইতে দুর্ভোগ পোহাতে হয় মহিলা যাত্রীদের যারা দূর দূরান্ত থেকে বিভিন্ন যানবাহনে যাতায়াত করে। পুরুষরা কোনোভাবে খোলা জায়গায় টয়লেট করতে পারলেও নারী ও শিশুরা ব্যবহার করতে পারছেন না। এতে তারা বাইরে বের হয়ে অস্বস্তিতে পড়েন। থানাবাসীর পক্ষ থেকে বারবার গণশৌচাগার স্থাপনের দাবি উঠলেও কার্যকর সমাধান হচ্ছে না।
স্থানীয় সূত্রে জানা গেছে,থানা শহরের অন্যতম ব্যস্ততম স্থান রুহিয়া চৌরাস্তা থেকে রামনাথ বাজারের এমপি মোড় এলাকা। পাশ্ববর্তী আটোয়ারী, বালিয়াডাঙ্গী ও ঠাকুরগাঁও সদর উপজেলার মানুষ ব্যবসাসহ বিভিন্ন কারণে এ সড়ক হয়েই বাসযোগে বা বিভিন্ন যানবাহনে রুহিয়া থানা শহরে প্রবেশ করে।
প্রতিদিন এই এলাকা দিয়ে চলাচল করেন স্কুল-কলেজের শিক্ষার্থী, সরকারি-বেসরকারি চাকরিজীবী, ব্যবসায়ী ও রোগীসহ হাজারো মানুষ। এছাড়াও রুহিয়া থানার সেবা গ্রহণ, রেল সেবা, এলএস ডি, ছাড়াও এই এলাকায় রয়েছে একটি ঐতিহাসিক রুহিয়া আজাদ মেলা যেটি প্রতি বছর মাসাধিক কাল স্থায়ী থাকে এসব সেবা ও সুবিধাভুগী সকলকেই পোহাতে হচ্ছে একটি গণশৌচাগারের জন্য।
কিন্তু এত জনবহুল ও গুরুত্বপূর্ণ এলাকাটিতে কোন গণশৌচাগার নেই এতে দূষিত হচ্ছে পরিবেশ । প্রয়োজনে অনেকে আশপাশের হোটেল-রেস্তোরাঁর শৌচাগার ব্যবহার করলেও অধিকাংশই সে সুযোগ পায় না।

অন্যদিকে থানার ৬ টি ইউনিয়নের মানুষ থানা শহরে এসে বেশ সমস্যার মধ্যে পড়তে হয়। প্রতিদিন শত শত যাত্রী রুহিয়া চৌরাস্তা দিয়ে বিভিন্ন স্থানে যাতায়াত করে। অথচ নেই কোন গণশৌচাগার।
এ অবস্থায় জনবহুল স্থানগুলোয় শহরের বাইরে থেকে আসা মানুষকে বিপাকে পড়তে হচ্ছে প্রতিনিয়ত।

এ বিষয়ে ঢোলারহাট ইউনিয়নের মিজানুর রহমান জানান,দূর থেকে যানবাহনে আসলে প্রসাব পায়খানা করার ইচ্ছা হলে অনেক কষ্ট হয়।

রুহিয়া থানায় সেবা নিতে আসা রাজাগাঁও গ্রামের হাজেরা বেগম জানান, গণশৌচাগার না থাকায় অনেক কষ্ট হয়। যদি একটি গণশৌচাগার তৈরি করা হয় মানুষ অনেক কষ্ট থেকে মুক্তি পাবে।

রুহিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনিরুল হক বাবু শৌচাগার না থাকায় দুর্ভোগের কথা স্বীকার করে জানান, আসলে রুহিয়া একটি ব্যস্ততম এলাকা এই এলাকায় বিভিন্ন এলাকার মানুষ আসে কিন্তু একটা গণশৌচাগার নেই তিনি বলেন আমিও একটা গণশৌচাগার নির্মাণের দাবি করছি।

রুহিয়া থানা আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক গনেশ চন্দ্র সেন বলেন, ঠাকুরগাঁও জেলার মধ্যে রুহিয়া একটি ঐতিহ্য বাহী নাম এই এলাকাটি একটি শিক্ষানগরী ও রেল যোগাযোগ সহ গুরুত্বপূর্ণ এলাকা অথচ এখানে নেই কোন গণশৌচাগার। তিনিও অনতিবিলম্ব গণশৌচাগার স্থাপনের জোর দাবি করেন।

রুহিয়া থানা প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক কুদরত আলী বলেন, রুহিয়া একটি মডেল থানা শহর এবং একটি বানিজ্যিক কেন্দ্র বিন্দু এখানে প্রতি দিন লক্ষাধিক মানুষ বিভিন্ন কাজে আসে কিন্তু দুঃখের বিষয় ব্যস্ততম রুহিয়ায় নেই কোন গণশৌচাগার।

রুহিয়া থানার অফিসার ইনচার্জ সোহেল রানা বলেন, রুহিয়া থানা শহর একটি জনবহুল এলাকা এই এলাকায় থানার ৬ টি ইউনিয়ন সহ আশপাশের উপজেলা থেকে বিভিন্ন কাজে আসতে হয় কিন্তু একটি গণশৌচাগার না থাকায় হাজার হাজার মানুষ দূর্ভোগে পরে।

উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান বলেন,আসলেই রুহিয়া একটি বানিজ্যিক এলাকা এই এলাকায় একটি গণশৌচাগার নির্মাণ করা দরকার আছে এবং আমি গণশৌচাগার নির্মাণের বিষয় মাননীয় জেলা প্রশাসক মহোদয়কে অবগত করেছি তবে দ্রুত রুহিয়ায় একটি গণশৌচাগার নির্মাণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

রুহিয়ায় নেই গণশৌচাগার,বিপাকে পড়ছেন সাধারণ জনগণ

আপডেট সময় : 10:44:37 pm, Sunday, 26 February 2023